
আজ রবিবার (০৩ মে) বেলা ১২ টার দিকে ওই যুবককে তার নিজ এলাকা হতে আটক করা হয়।
জানা গেছে, গত ২৪ এপ্রিল সকাল ৬ টা ৩৫ মিনিটে রনি তার ফেসবুক আইডি Roni Sattyarthi থেকে হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে বাজে পোষ্ট করে। পরে বিষয়টি স্থানীয় মুসলিম সচেতন যুবকদের নজড়ে এলে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়। রনিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ফেসবুকে শত শত আইডি হতে চালানো হয় প্রচারণা। অনেকেই কমেন্টে তার বিচার না হলে নিজেরাই করবে এমন হুঙ্কার দেয়। পরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা অভিযুক্ত রনির বিচারের জোড় দাবি জানান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া বলেন, শ্রেষ্ঠনবী মুহাম্মদ (স:) কে নিয়ে কটুক্তিকারী হিন্দু যুবক রনিকে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



