
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. বি. এম আরিফুল হক।
অভিযানকালে জনসাধারণকে করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক পরিধান এর গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয় এবং মাস্ক পরিধান ব্যতীত বাইরে ঘোরাফেরা করার অপরাধে বেশ কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. বি. এম আরিফুল হক বলেন, জনসমাগম হয় এরকম জায়গায় নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
এ সময় সকল জনগণকে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করার জন্য জেলাপ্রশাসক এর পক্ষ হতে আহ্বান জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



