
বুধবার (০২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জয়রা এলাকায় অভিযান চালিয়ে ২.৫০ গ্রাম হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- জয়রা এলাকার মৃত তারা মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন তোফা (৩৫) ও মৃত আনসার উদ্দিনের ছেলে মো: গোফরান মিয়া (৫০)।
র্যাব-৪ সিপিসি ৩ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার লে: কমান্ডার আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে দুইটি মোবাইল ফোন ও হেরোইন বিক্রির নগদ ৭২০ টাকা উদ্ধার করা হয়। এরা দীর্ঘদিন যাবৎ হেরোইন সেবন ও ব্যবসার সাথে জড়িত। এদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



