Advertisement
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সহকর্মীরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে এই কর্মসূচীর আয়োজন যৌথভাবে মানিকগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি জেলা শাখা।

ঘন্টাব্যাপী এই মানবন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, হামলার শিকার মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীল আলম বিশ্বাস, সাবেক যুগ্ম-সম্পাদক শাহানুর ইসলাম, সহকারী সম্পাদক বিএম খোরশেদ, সাবেক সহকারী সম্পাদক শহিদুল ইসলাম সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম লিটন, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিপন আনছারী, দপ্তর সম্পাদক ও হামলার শিকার আকরাম হোসেন, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি আব্দুল মোমিন, সময় টেলিভিশনের প্রতিনিধি ও হামলার শিকার ইউসুফ আলী, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ভিকু, সাটুরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সোহেল রানা খান, ঘিওর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু ও শিবালয় উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নিরঞ্জন সূত্রধর।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারী এলাকার চিহিৃত সন্ত্রাসী ও মাদকব্যবসায়ী।বিগত সময়ে মাদক মামলায় আটক হয়ে জেলও খেটেছেন। তাদের সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ। যুবসমাজ ধ্বংসের পথে। এইসব চিহিৃত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচীর হুমকীও দেন সাংবাদিক নেতারা।

উল্লেখ্য, রবিবার (২৭ সেপ্টেম্বর)সকাল সাড়ে ১১টায় ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বড়কুষ্টিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী মো: জাফরকে বহিষ্কারের দাবিতে আয়োজিত মানব বন্ধনের সংবাদ সংগ্রহকালে অভিযুক্ত নৈশ প্রহরী মো. জাফর, পয়লা ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক রেজা মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মন্ডল এবং তাদের সহযোগিরা সংবাদ কর্মীদের ওপর হামলা করে এবং ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এই ঘটনায় হামলার শিকার সংবাদকর্মীদের পক্ষে জাহাঙ্গীর আলম বিশ্বাস বাদী হয়ে রেজা মন্ডল. আব্দুল কুদ্দুস ও মোঃ জাফরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে ঘিওর থানায় মামলা করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.