
গত সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের চরছাউনী গ্রামের ৪৫ বছর বয়সী এই কৃষকের শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওইদিন সকালে তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে চিকিৎকরা তাকে ঢাকায় পাঠান। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে নমুনা সংগ্রহ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কৃষকের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



