
জয়ের খবর জানিয়ে সমর্থকদের উদ্দেশে নিজের টুইটারেইমান জোদেহ বলেন, ‘আমি পেরেছি। আমি সবার জন্য স্বপ্নের আমেরিকা বিনির্মাণে নিজেকে নিয়োজিত করব। আমি একজন মুসলিম হিসেবে গর্বিত, ফিলিস্তিনি আমেরিকান হিসেবে গর্বিত। আমি আমেরিকার নতুন প্রজন্ম। আর আমি আমার কালারয়েডো রাজ্যের যাদের প্রতিনিধি হিসেবে কাজ করব আমার সেই কমিউনিটি ও জনগণের জন্য গর্ববোধ করছি। এখন আমার কাজের সময়।’
ঈমান জোদেহ এমন একজন ডেমোক্র্যাট যিনি কালারয়েডো রাজ্যের হাউজ ডিস্ট্রিক্ট ৪১-এর ইতিহাসে প্রথম কোনো মুসলিম আইনপ্রণেতা।
এর আগে ফিলিস্তিনি আমেরিকান হিসেবে পুনরায় জয় পেয়েছেন মিশিগানের রাশিদা তালিব। এছাড়া মুসলিম নারী হিসেবে মিনেসোটা থেকে কংগ্রেসে নির্বাচিত হয়েছেন ইলহান ওমর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



