Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : করোনা প্রতিরোধে সফলতার পর মালয়েশিয়ায় লকডাউন শেষ হতে না হতেই শুরু হয়েছে ইমিগ্রেশন ও পুলিশের অভিযান। পুরো মালয়েশিয়া জুড়ে নতুন নতুন কৌশলে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করছে অভিবাসন বিভাগ। তারই অংশ হিসেবে সেদেশের নেগরিসেমবিলানের জেমপোল এলাকায় পুলিশের অভিযানে ২০ জন বাংলাদেশিসহ ৫৯ জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে দশটা থেকে শুক্রবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত অভিযান পরিচালনা করে ইন্দোনেশিয়ার ৩০, বাংলাদেশের ২০ ও ইন্ডিয়ার ৯ জনকে গ্রেপ্তার করে।

জেমপোল জেলা পুলিশ সুপার মোহাম্মদ খায়রিল মোহাম্মদ আরিফ বলেন, জেমপোল জেলা পুলিশের ৩৮ জন কর্মকর্তা ও সদস্যরা অভিমানে অংশগ্রহণ করে। এসময় বিদেশিদের বাসস্থানে আমরা অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের ৬ (১) (গ) ধারায় গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.