Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিল্প ও সাহিত্য মালেক মুস্তাকিমের কবিতায় খুঁজে পাওয়া যায় ভিন্ন স্বর: আলোচকবৃন্দ
বিভাগীয় সংবাদ শিল্প ও সাহিত্য

মালেক মুস্তাকিমের কবিতায় খুঁজে পাওয়া যায় ভিন্ন স্বর: আলোচকবৃন্দ

By Hasan MajorJuly 29, 2023Updated:July 29, 20232 Mins Read

মালেক মুস্তাকিমের কবিতায় খুঁজে পাওয়া যায় ভিন্ন স্বর: আলোচকবৃন্দ

Advertisement
চট্টগ্রাম প্রতিনিধি: দেশের অন্যতম প্রধান আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের উদ্যোগে কবি মালেক মুস্তাকিমের কবিতা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আলোচকরা বলেছেন, ‘মালেক মুস্তাকিমের কবিতার অন্তর্গত বোধে মানবজীবনের সংঘবদ্ধতার নানান অনুষঙ্গ থাকার পরও একাকিত্বের এক ভিন্ন স্বর খুঁজে পাওয়া যায়। যে স্বর মানুষকে তাড়িয়ে নেয় অসীমের পানে এক অপার্থিব বৈরাগ্য সাধনে। তার কবিতায় ভাববৈচিত্রের নতুনত্ব যেমন রয়েছে, তেমনি শব্দশৈলী ব্যবহারের ক্ষেত্রেও নতুনত্ব রয়েছে।’

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বরেণ্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। আলোচক ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার এবং কবি ও সাংবাদিক হাফিজ রশিদ খান।

মালেক মুস্তাকিমের কবিতায় খুঁজে পাওয়া যায় ভিন্ন স্বর: আলোচকবৃন্দআলোচকরা বলেন, বাংলা কবিতার ইতিহাসে বহুবার বাঁক বদল ঘটেছে নতুন কবিদের হাত ধরে। কালের পরিবর্তিত পরিক্রমণে মানুষের চিন্তা ও বোধেরও পরিবর্তন ঘটে। আর সেই পরিবর্তন পরিলক্ষিত হয় সময়কে ধারণ করতে পারা কবি-সাহিত্যিকদের ভাব-ব্যঞ্জনায়। কবি মালেক মুস্তাকিমের কবিতায় সেই ভাব ও নতুনত্ব দেখা যায়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং ইস্পাহানির সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানে কবি মালেক মুস্তাকিমের কবিতা আবৃত্তি করেন দেশের বরেণ্য ও একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের সদস্য সচিব রুপা চক্রবর্তী, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, নজরুল ইসলাম, রশিদ কামাল, চিংলামং চৌধুরী, সুকান্ত গুপ্ত, মছরুর হোসেন, বনকুসুম বড়ুয়া, মুজাহিদুল ইসলাম, সুপ্রিয়া চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল, সেলিম ভুঁইয়া, হোসনে আরা তারিন, বর্ষা চৌধুরী, শাহিনুর আকতার, মাহফুজা হক স্নিগ্ধা, অথৈ রহমান, স্নিগ্ধা সিকদার, স্নিগ্ধা বড়ুয়া ও অনির্বাল পাল।

মালেক মুস্তাকিমের কবিতায় খুঁজে পাওয়া যায় ভিন্ন স্বর: আলোচকবৃন্দউচ্চারকের শিল্পীদের মধ্যে আবৃত্তি করেন সজল চৌধুরী, সুমী সেন, এ এস এম এরফান, মৌসুমী চক্রবর্তী, শামীমা ইয়াছমিন, এ্যানি চৌধুরী, তারানা কবির মিতু, পুণম দত্ত, পুষ্পিতা দাশ, ইকরা বিনতে বিল্লাহ, হামিদ উদ্দিন, ফারিহা ফেরদৌস, রুবাইয়া বিনতে আকবর, শ্রাবণ দাশ, তুলতুল চৌধুরী, অনিন্দিতা পাল, মুমতাহেনা তারান্নুম সাচী।

অনুষ্ঠানে কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী মৃত্তিকা বড়ুয়া এবং সংগীত পরিবেশন করেন শিল্পী অভি কিমবেল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026
কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

June 22, 2026
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

June 21, 2026

Latest News

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa