Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব
আন্তর্জাতিক স্লাইডার

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 20, 2021Updated:August 20, 20212 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউএমএনও (ইউনাইটেড মালয়েজ ন্যাশনাল অর্গানাইজেশন) নেতা ইসমাইল সাবরি ইয়াকুব দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। খবর রয়টার্স’র।

শুক্রবার মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহ তাকে দেশের প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গত ১৬ আগস্ট রাজার কাছে পদত্যাগপত্র পেশ করেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। পদত্যাগের ফলে তার নেতৃত্বাধীন মন্ত্রিসভারও পতন ঘটে। ইসমাইল সাবরি ইয়াকোব ছিলেন সাবেক সরকারের উপপ্রধানমন্ত্রী।

মুহিদ্দিন ইয়াসিনের পদত্যাগের পর দেশটির পার্লামেন্ট দেওয়ান রাকাইতে আস্থাভোটের আয়োজন করা হয়েছিল। আস্থাভোটে দেওয়ান রাকাইতের ২২২ জন আইন প্রণেতার মধ্যে ১১৪ জন তার পক্ষে ভোট দিয়েছেন বলে জানিয়েছে মালয়েশিয়ার রাজার দফতর।

২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে জিতে দেশটির ক্ষমতাসীন জোট সরকারের প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন মালয়েশিয়ার রাজনৈতিক দল মালয়েশিয়ান ইউনাইটেড ইনডিজেনাস পার্টির (এমইউআইপি) নেতা মুহিদ্দিন ইয়াসিন। তবে তার পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের ব্যাবধান ছিল একদমই অল্প।

ফলে, নিজের পদ ধরে রাখার ব্যাপারে সারাক্ষণ চাপে ছিলেন তিনি। সম্প্রতি সেই চাপ আরও বেড়ে যায় তার দলের কয়েকজন আইন প্রণেতা বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক ও মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনে (ইউএমএনও) যোগ দেওয়ার পর।

ইউএমএনও বরাবরই অভিযোগ করে আসছিল, আস্থাভোটে কারচুপির মাধ্যমে মুহিদ্দিন ইয়াসিন প্রধানমন্ত্রী হয়েছেন। ইসমাইল সাবরি ইয়াকুবের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ায় জোট সরকারে অবস্থান আরও দৃঢ় হলো মালয়েশিয়ার বৃহত্তম দলটির।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জামায়াত আমির

আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না : জামায়াত আমির

February 6, 2026
শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের ফের শাহবাগ অবরোধ

February 6, 2026
জামায়াত আমির

যুবসমাজের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে : জামায়াত আমির

February 6, 2026
Latest News
জামায়াত আমির

আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না : জামায়াত আমির

শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের ফের শাহবাগ অবরোধ

জামায়াত আমির

যুবসমাজের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে : জামায়াত আমির

আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

Tarak

বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেপালসহ প্রধান ৯ প্রতিশ্রুতি

ইনকিলাব মঞ্চ

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

জাবের

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

BNP

পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি

ভূমিকম্প

মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে ১৩ বার ভূমিকম্পে কাঁপলো সিকিম

ওমানে ইরান-যুক্তরাষ্ট্র

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.