Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মাশরাফীর ডাকে সাড়া দিয়ে ডেঙ্গু প্রতিরোধে নড়াইলবাসী, আক্রান্তদের কৃতজ্ঞতা প্রকাশ
জাতীয় বিভাগীয় সংবাদ

মাশরাফীর ডাকে সাড়া দিয়ে ডেঙ্গু প্রতিরোধে নড়াইলবাসী, আক্রান্তদের কৃতজ্ঞতা প্রকাশ

By Sazzad Hossainআগস্ট 5, 20193 Mins Read

মাশরাফীর ডাকে সাড়া দিয়ে ডেঙ্গু প্রতিরোধে নড়াইলবাসী, আক্রান্তদের কৃতজ্ঞতা প্রকাশ

Advertisement

নড়াইল প্রতিনিধি: নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার ডাকে সাড়া দিয়ে আজ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোহাগড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ পরিষ্কার -পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন এই অভিযানের নেতৃত্ব দেন। সাক্ষাতকালে মুন্সী জোসেফ বলেন “ডেঙ্গু যখন মহামারি আকার ধারণ করছে, চারিদিকে যখন মানুষ আতঙ্কিত তখন নড়াইল জেলার কান্ডারী, অবহেলিত মানুষের আশার ঠিকানা মাশরাফী বিন মোর্ত্তজার ডাকে সাড়া দিয়ে অতীতের ন্যায় আবার ও আমরা হাসপাতাল পরিষ্কার -পরিচ্ছন্নতা অভিযানে এসেছি। সেবা নেওয়ার এই জায়গাটিই যদি অপরিষ্কার থাকে, তাহলে রোগী ও তাদের স্বজন সবার জন্য এটা ক্ষতিকর হবে। সুস্থ হতে এসে মানুষ অসুস্থ হয়ে পড়বে,তাই আমরা এই অভিযানে এসেছি।”

সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় ৪০ জনের মতো ছাত্রলীগ নেতা-কর্মী হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার,ড্রেনে ব্লিচিং পাউডার দেওয়া, হাসপাতালের ওয়ার্ডের ওয়াশরুম পরিষ্কার করার ব্যবস্থা করাসহ রোগীদের হাসপাতাল পরিষ্কার রাখতে সহযোগিতা করার অনুরোধ জানান।

আজ সুমি নামের নতুন আরেকজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তার জন্য ছাত্রলীগ নেতৃবৃন্দ কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে বেডসহ যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করেন।

এখন পর্যন্ত ২ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে, যার প্রথমজন সুস্থ হয়ে উঠেছেন,যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ছাত্র। তার বৃদ্ধ কৃষক বাবা মাশরাফী বিন মোর্ত্তজার সাহায্য ও সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, “আল্লাহ আমাগে জন্যি একটি বড় নেয়ামত পাঠাইছে,আল্লাহ যেন তার মঙ্গল করে”

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাঃ লুতফুন নাহার জানান, মাশরাফী বিন মোর্ত্তজার ব্যক্তিগত অর্থায়নে কেনা ৩০০ কিটস ইতিমধ্যে হাসপাতালে পৌছানোয় আমরা জনগণকে সেবা দিতে এখন স্বস্তিবোধ করছি। ডেঙ্গু রোগীদের আমরা বিশেষ দৃষ্টি দিয়ে সুচিকিৎসা প্রদানে চেষ্টা চালিয়ে যাচ্ছি,আর মাননীয় সংসদ সদস্য সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।এভাবে সবার সহযোগিতা পেলে অবিলম্বে আমরা এটা নির্মূল করতে পারবো। তিনি এসময় হাসপাতাল পরিষ্কার করায় ছাত্রলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

হাসপাতালে সেবা নিতে আসা একজন মুক্তিযোদ্ধা জনাব আকতার হোসেন এসব কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় লোহাগড়া কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অনিক, সোহেল, শাওনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পাশাপাশি ডেঙ্গু রোগীদের জরুরী রক্তের চাহিদা মেটাতে ছাত্রলীগের সাথে এক হয়ে কাজ করছে নবগঙ্গা ব্লাড ডোনার ক্যাম্প।

মাশরাফী বিন মোর্ত্তজার নির্বাচনের প্রধান সমন্বয়কারী সৌমেন বসু জানান, পুরো নড়াইল জেলাবাসীর জন্য আরেকটি বড় আনন্দের খবর হলো, মাশরাফী বিন মোর্ত্তজা এম.পির আবেদনের প্রেক্ষিতে আজ রবিবার আধুনিক সদর হাসপাতাল নড়াইলে ৪ জন কনসালটেন্ট যথাক্রমে জুনিয়র চক্ষু কনসালটেন্ট হিসেবে ডাঃকাজী আনিসুর রহমানকে, জুনিয়র ই.এন.টি কনসালটেন্ট পদে ডাঃমোঃ নুর কুতুবুল আলমকে, জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস)পদে ডাঃমৃদুলা করকে ও জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থিশিয়া) পদে ডাঃএএইচ এম শাহিনুর রহমানকে পদায়ন করা হয়েছে।

দীর্ঘদিনের এই চিকিৎসক সংকট কাটিয়ে ওঠায় এখন থেকে জেলার প্রধান এই স্বাস্থ্যকেন্দ্র থেকে জনগণের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিবে বলে সকলের প্রত্যাশা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa