Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : গ্রীষ্মের ছুটি শেষে সারা জার্মানিতে আবার স্কুল শুরু হয়েছে। কিন্তু করোনা ভাইরাস যায়নি পুরোপুরি। নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের প্রতিটি শিক্ষার্থীর স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক। সবার কাছে যে তা ভালো মনে হচ্ছে এমন নয়!

১৫ বছর বয়েসি একাদশ শ্রেণির ছাত্র ক্রিস্টোফার নিয়াদির হাইস্কুলে প্রথমদিন। শিক্ষকেরা তাকে এখন থেকে আপনি করে বলবেন। দুই বছর পরে সে হাইস্কুল ফাইনাল পরীক্ষা দেবে। দুই বন্ধুসহ ক্রিস্টোফার এক ঝলমলে সুন্দর দিনে অনেক প্রত্যাশা নিয়ে বন-এ স্কুলের গেট দিয়ে ঢুকছে যাচ্ছে।

ঠিক তার আগেই গেটের সামনে দাড়িয়ে সাদা মাস্কটি পরে নেয় ক্রিস্টোফার আর ওর বন্ধুরা। এই মাস্ক স্কুলে সারাদিনই ওদের সবাইকে পরে থাকতে হবে। করোনার বিস্তার রোধে জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যে প্রায় ২০ লাখ শিক্ষার্থীর জন্য স্কুলের মাঠ, হলরুম এবং শ্রেণিকক্ষসহ পুরো স্কুল এলাকা জুড়েইমাস্ক পরা এখন বাধ্যতামূলক।

ক্রিস্টোফার জানালো, ‘‘সারাদিন নাক মুখ ঢেকে রাখা খুবই বিরক্তিকর, আমি ঠিকমতো শ্বাস নিতে পারছি না। লেখাপড়া করা কঠিন, মনোযোগ দিতে পারছি না।’’ কমপক্ষে এ মাসের শেষ পর্যন্ত শিক্ষার্থীদের মাস্ক পরতে হবে। ক্রিস্টোফার নিয়াদির মতো আরো অনেক শিক্ষার্থী আশা করছে যে অন্তত ক্লাস চলাকালীন সময়ে তারা মাস্ক খুলে রাখতে পারবে।

তবে স্কুলের আরেক শিক্ষার্থী ১৬ বছর বয়সি এমিলি গ্যারহার্ড বলছে , ‘‘আমি স্কুলে মাঠে মাস্ক পরে থাকতে পারি, কোনো অসুবিধা নেই। মাস্ক পরে অন্যদের পেছনে হাসাহাসি করা যায়, কথা বলার সময় একে অপরকে দেখা যায়, ভালো লাগে। তবে দূরত্ব বজায় রাখা এবং স্কুলে ঢোকার আগে হাত দুটো ভালো করে জীবাণুমুক্ত করে নেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’

স্কুলের অধ্যক্ষ উরজুলা ড্রেসার বলেন, ‘‘সহকর্মীদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন ক্লাসের জন্য আলাদা প্রবেশদ্বার, নিয়মিত শ্রেণিকক্ষের জানালা খোলা এবং অবশ্যই স্কুল ও মাঠে সামাজিক দূরত্ব বাজায় রাখার ব্যবস্থা নিয়েছি।’’ তিনি ডয়চে ভেলেকে আরো জানান, কর্তৃপক্ষের মাস্ক বাধ্যতামূলক করার সিদ্ধান্ত মাত্র কয়েক দিন আগে তারা পেয়েছে। জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে শুধুমাত্র নর্থরাইন ওয়েস্টফালিয়া এই পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, ‘‘আমি হতবাক হয়ে গেছি, আমি ভাবতেই পারিনা কি করে সরাক্ষণ মানুষের পক্ষে মাস্ক পরে থাকা সম্ভব। বাস বা ট্রেনে যাতায়াতে সময় ভেতরে মাস্ক পরলেও অন্তত স্টপেজে মাস্কটা অল্প সময়ের জন্য খুলতে সম্ভব কিন্তু স্কুলে সারাদিনই মাস্ক পরে থাকতে হবে।’’ প্রচণ্ড গরমে মাস্ক শিক্ষার্থীদের জন্য কতটা কাজে আসবে তা বলা মুশকিল হলেও সংক্রমণের চেয়ে সুরক্ষা ভালো বলে মনে করেন অধ্যক্ষ।

কেউ মাস্ক পরতে না চাইলে তার প্রতি কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে, এমনকি স্কুল থেকে বহিস্কার পর্যন্ত করা হবে বলে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী। যদিও করোনার বিধি নিষেধগুলো জার্মানির রাজ্য, শহর এবং স্কুলভেদে আলাদা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.