Advertisement
জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে লক্ষীকান্ত মণ্ডল (৫৭) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মাহিন্দ্রার আরও ৬ যাত্রী।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাঁদপুর মাদরাসা সংলগ্ন সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মাছ ব্যবসায়ী লক্ষীকান্ত মণ্ডল সাতক্ষীরার সদর উপজেলা বৈচনা গ্রামের মৃত যতীন্দ্র নাথ মণ্ডলের ছেলে। এছাড়া আহতরা হলেন, একই এলাকার প্রেমকান্ত মন্ডল, সাধনা রানী, সরমা মন্ডল, কবিতা মন্ডল, মনীষা ও সীতা মন্ডল।

নিহত লক্ষীকান্ত মণ্ডলের বড় ভাই দুলাল চন্দ্র মণ্ডল জানান, কালিগঞ্জ থেকে একটি অনুষ্ঠান শেষে তার ভাই লক্ষীকান্তসহ ৬ জন মাহিন্দ্রে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাঁদপুর এলাকায় পৌঁছালে তাদের বহনকারী মাহিন্দ্রাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি উল্টে ৭জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লক্ষীকান্তের মৃত্যু হয়।

দেবহাটা থানার উপপরিদর্শক সুজন তালুকদার সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসসহ চালক রুবেল হোসেনকে আটক করা হয়েছে।

মঠবাড়িয়ায় আ.লীগ নেতার জমি দখলের অভিযোগ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.