Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মা কথা না-ও হতে পারে, ঈদের শপিং করে নিও : জলদস্যুদের কবলে পড়া জয়
জাতীয়

মা কথা না-ও হতে পারে, ঈদের শপিং করে নিও : জলদস্যুদের কবলে পড়া জয়

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 14, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছে। কেএসআরএম কোম্পানির এই জাহাজে জয় মাহমুদসহ ২৩ জন বাংলাদেশি নাগরিক জলদস্যুদের হাতে জিম্মি রয়েছেন।

মা কথা না-ও হতে পারে, ঈদের শপিং করে নিও : জলদস্যুদের কবলে পড়া জয়

Advertisement

‘মা আমার মোবাইল ফোনে এমবি থাকবে না। কথা না-ও হতে পারে। আমার সঙ্গে হয়তো এক-দুই মাস কথা না-ও হতে পারে। ঈদে শপিংসহ যা কেনা লাগে তোমরা কিনে নিও।’ এসব কথা মা আরিফা বেগমকে বলেন সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া জয় মাহমুদ নামের এক নাবিক।

জয় মাহমুদ এমভি আবদুল্লাহ জাহাজের সাধারণ নাবিক হিসেবে কর্মরত। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর গ্রামের মো. জিয়াউর রহমানের ছেলে। জয় মাহমুদের জন্ম ২০০০ সালের ২৮ ডিসেম্বর। দুই ভাই-বোনের মধ্যে তিনি বড়। ২০২১ সালে জাহাজে চাকরি নেন তিনি। এরপর প্রশিক্ষণ শেষে সর্বশেষ চার মাস ছুটি কাটিয়ে জাহাজে যান তিনি। জিম্মি হওয়ার পর দুশ্চিন্তা এড়াতে মা-বাবাকে জিম্মি হওয়ার বিষয়টি জানাননি জয় মাহমুদ।

গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহসহ ২৩ জন বাংলাদেশি নাগরিক সোমালিয়ার জলদস্যুদের কবলে জিম্মি হওয়ার খবর প্রচারের পর জয় মাহমুদদের বাড়িতে মাতম শুরু হয়। জয় তাঁর মাসহ বাড়ির সবার সঙ্গে ঠিকমতো যোগাযোগ রাখতেন। গত মঙ্গলবার বিকেল ৪টার সময়ও জয়ের সঙ্গে কথা হয়েছে পরিবারের।

জয় মাহমুদের চাচাতো ভাই মারুফ হোসেন বলেন, ‘গতকাল বিকেল ৪টার দিকে জয় তাঁর মা-বাবা ও ছেলের সঙ্গে কথা বলেছেন। এ সময় আমিও তাঁর সঙ্গে কথা বলি। জয় আমাকে জলদস্যুদের কবলে পড়ার কথা জানালেও তাঁর মা-বাবাকে বলেনি। সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটের দিকে জয় হোয়াটস অ্যাপে লিখে জানায়—এরপর আর তারা কথা বলতে পারবে না। তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হচ্ছে। এরপর আর কথা বলা যায়নি। বিষয়টি আমি পরিবারকে জানানোর পর তার মা মোছা. আরিফা বেগম ছেলের জন্য কেঁদে চলেছেন। আমরা জয়ের কোম্পানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’

জয় মাহমুদের মা মোছা. আরিফা বেগম বলেন, ‘গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে কথা বলার সময় জয় জানায়, তাঁরা আফ্রিকার মধ্যে রয়েছে। আমাকে বলে সে ভালো আছে। আমার ছেলে ২০২১ সালে জাহাজে চাকরিতে যোগ দিয়ে ট্রেনিং নিয়ে ছুটিতে বাড়িতে আসে। এরপর সে জাহাজে যায়। জাহাজে যাওয়ার প্রায় ৪ মাস হয়েছে। প্রায় প্রতিদিনই তাঁর সঙ্গে কথা হয় আমাদের।’

সর্বশেষ কথার সময় জয় তাঁর মা আরিফা বেগমকে বলেন, ‘মা আমার ফোনে এমবি থাকবে না, কথা না-ও হতে পারে। আমার সঙ্গে হয়তো এক-দুই মাস কথা না-ও হতে পারে। ঈদে শপিংসহ যা কেনা লাগে তোমরা কিনে নিও।’

জয় মাহমুদের বাবা জিয়াউর রহমান তাঁর ছেলেসহ জাহাজের সবাইকে জলদস্যুদের থেকে মুক্তি চেয়েছেন। তিনি সরকারের কাছে জিম্মিদের সুস্থ ও জীবিত উদ্ধারের আবেদন জানান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) সদস্য মজিবর রহমান বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে সাংবাদিকদের মাধ্যমে জয় মাহমুদসহ এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ জনকে জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পেরেছেন। এরপর থেকে এলাকার মানুষ অজানা আশঙ্কায় সময় কাটাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন জানাই, আটকে পড়াদের যেন সুস্থভাবে উদ্ধার করা হয়।’

বাগাতিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাইমিনা শারমিন বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আমরা জয়ের পরিবারের খোঁজ নিয়েছি। প্রথমে খবরটি তারা নিশ্চিত না হলেও আমরা এ বিষয়ে তাদের সাহায্য করেছি। আমরা সার্বিক খোঁজখবর রাখছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

June 25, 2026
নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

June 25, 2026
নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

June 25, 2026

Latest News

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa