Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মিথ্যাচার যাদের নেশা তাদের কাছে সত্য আশা করা যায় না : ইরান
আন্তর্জাতিক

মিথ্যাচার যাদের নেশা তাদের কাছে সত্য আশা করা যায় না : ইরান

By জুমবাংলা নিউজ ডেস্কApril 15, 2022Updated:April 15, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মানবাধিকার পরিস্থিতির বিষয়ে মার্কিন বার্ষিক প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, মিথ্যাচার যাদের নেশা তাদের কাছে সত্য আশা করা যায় না। খবর পার্সটুডে’র।

মিথ্যাচার যাদের নেশা তাদের কাছে সত্য আশা করা যায় না : ইরান
সাঈদ খাতিবজাদে
Advertisement

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনের বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি গতকাল (বৃহস্পতিবার) এসব কথা বলেন। ঐ প্রতিবেদনে ইরানের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছে মার্কিন সরকার।

খাতিবজাদে আরও বলেন- মার্কিন ইতিহাসের পরতে পরতে মিশে আছে যুদ্ধ, অভ্যুত্থান, ধর্ষণ, গুপ্তহত্যা, অপহরণ, অর্থনৈতিক অবরোধ এবং নিরপরাধ মানুষ হত্যার নির্মম ঘটনা। মার্কিন সরকার নিজেই বিশ্বব্যাপী মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। কাজেই এই সরকার অন্যের বিষয়ে কথা বলার অধিকার রাখে না। মানবাধিকার শব্দটি নিয়ে কথা বলার কোনো যোগ্যতা আমেরিকার নেই বলে তিনি মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন বার্ষিক প্রতিবেদন ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। তারা অবৈধ রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য এ ধরণের প্রতিবেদন প্রকাশ করে থাকে।

তিনি ইরানের বিরুদ্ধে আমেরিকার বিদ্বেষমূলক তৎপরতার ইতিহাস তুলে ধরে বলেন, তারা যদি ইরানি জনগণের কল্যাণ চাইতো তাহলে আকাশে ইরানের যাত্রীবাহী বিমান ধ্বংস করতো না, ইরানি জনগণের বিরুদ্ধে সন্ত্রাসীদের লেলিয়ে দিতো না, নিষেধাজ্ঞাসহ মানবতাবিরোধী নানা পদক্ষেপ গ্রহণ করতো না।

সাঈদ খাতিবজাদে আরও বলেন, পশ্চিম এশিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মহানায়ক জেনারেল কাসেম সোলাইমানিকে কাপুরুষোচিতভাবে হত্যা করা হয়েছে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে। তাদের এ ধরণের নানা পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী চরিত্রকে সবার সামনে স্পষ্ট করে দিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

July 13, 2026
Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

July 13, 2026
Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

July 13, 2026

Latest News

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

ঋণ শোধ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

ট্রাম্প

ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

পরমাণু স্থাপনা

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa