Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মিয়ানমারে তাণ্ডব চালাচ্ছে মোখা, বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা
আন্তর্জাতিক

মিয়ানমারে তাণ্ডব চালাচ্ছে মোখা, বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা

By Sibbir OsmanMay 14, 2023Updated:May 14, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তওয়ে উপকূলে আঘাত হেনেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। স্থানীয় সময় রবিবার দুপুর ১টা ৩০-এর দিকে উপকূলে উঠে আসে শক্তিশালী ঘূর্ণিঝড়টি। মিয়ানমারের আবাহওয়া অধিদফতর জানিয়েছে, আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২০ কিলোমিটার।

মিয়ানমারে তাণ্ডব চালাচ্ছে মোখা, বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা
ছবি: ইরাবতী
Advertisement

মোখার প্রভাবে শহরের কয়েকটি মোবাইল টাওয়ার ভেঙে পড়েছে। বিভিন্ন জায়গার বিদ্যুৎ খুঁটি ভেঙে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানান, হালকা ভবনগুলো ঝড়ের তাণ্ডবে কাঁপছে।

মিয়ানমার নাউ-এর প্রতিবেদনে জানা গেছে, ইতোমধ্যে প্রবল বৃষ্টি শুরু হয়েছে রাখাইনে। পানি বাড়তে থাকায় ভূমিধস ও বন্যার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

আবহাওয়া দফতর জানিয়েছে, তীব্র ঘূর্ণিঝড় সকাল সাড়ে ১১টায় সিত্তওয়ের প্রায় ৮০ মাইল দক্ষিণ-পশ্চিমে, মংডুর ৮৫ মাইল দক্ষিণ-পশ্চিমে এবং রাখাইনের কিয়াকফিউ থেকে ১০০ মাইল পশ্চিমে অবস্থান করছিল।

মিয়ানমারে তাণ্ডব চালাচ্ছে মোখা, বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা
ছবি-ইরাবতি

মিয়ানমার বিষয়ক জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী রামানাথন বালাকৃষ্ণান জানান, জাতিসংঘের সংস্থাগুলো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

রাখাইনের উপকূলীয় শহর সিত্তওয়েসহ কয়েকটি শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। এরই মধ্যে মিয়ানমার উপকূলের কয়েক লাখ বাসিন্দা বাড়ি-ঘর ছেড়েছেন। আতঙ্কে সময় কাটছে তাদের। রাখাইন রাজ্যের সিত্তওয়ে, কিয়াউকফিউ, মংডু, রাথেডাং, মাইবোন, পাউকতাও এবং মুনাং শহরগুলোতে দুর্যোগ সতর্কতা জারি করেছে বেসামরিক জাতীয় ঐক্য সরকার। উপকূলবর্তী শহরগুলোর কাছ দিয়ে মোখা তাণ্ডব চালাবে, এমন আভাস দিয়ে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জান্তা সরকার।

সূত্র: মিনারমার নাউ, ইরাবতী

মহাবিপদের মাঝেও সেলফি: প্রতিমন্ত্রীকে ফোন করে যা বলেলেন প্রধানমন্ত্রী!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
USA

বসনিয়া নিয়ে মন্তব্য: সমালোচনার মুখে মাফ চাইলেন মার্কিন সংবাদকর্মী

June 29, 2026
ইরান

ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

June 29, 2026
গরুর মাংস

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

June 29, 2026

Latest News

USA

বসনিয়া নিয়ে মন্তব্য: সমালোচনার মুখে মাফ চাইলেন মার্কিন সংবাদকর্মী

ইরান

ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

গরুর মাংস

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

তাপপ্রবাহ

শতাব্দীর ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

আশুরা

আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যাচেষ্টা

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa