Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মিসরে আরও একটি লজ্জাজনক নির্বাচন
আন্তর্জাতিক

মিসরে আরও একটি লজ্জাজনক নির্বাচন

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 25, 2020Updated:October 25, 20202 Mins Read

মিসরে আরও একটি লজ্জাজনক নির্বাচন

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : গত শনিবার শুরু হয়েছে মিসরে পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ।  প্রথম ধাপে আজও ভোট দেবেন ভোটাররা। এবারের নির্বাচনেও প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সমর্থকরা প্রাধান্য বিস্তার করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কয়েকটি ধাপে হবে পার্লামেন্ট নির্বাচন। দ্বিতীয় ধাপের ভোট হবে আগামী ৭ ও ৮ নভেম্বর। অপরদিকে নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে শেষ ধাপের ভোট হবে।

মিসরের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ রয়েছে। কারণ দেশটিতে টাকা দিয়ে ভোট কেনা, বিরোধী প্রার্থীদের বন্দি করার মতো ঘটনা খুবই সাধারণ। কিন্তু এভাবে নির্বাচন হওয়াটা মোটেও গণতান্ত্রিক নয়।

গ্রেফতার, ভয় দেখানো এবং ক্ষমতা ব্যবহার করে সরকার তার বেশিরভাগ সমালোচককে সরিয়ে দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। নির্বাচনে অংশ নেওয়াদের বেশিরভাগই সিসির সমর্থক। ধনী ব্যবসায়ীরা সরকার সমর্থিত দলগুলোর পেছনে কাড়ি কাড়ি অর্থ খরচ করেন।

ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের নির্বাচনের ফলাফল কি হবে তা জানতে আপাতত ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু এবারের নির্বাচনেও আগের প্রতিফলন থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার নতুন ইলেক্টোরাল আইনের অধীনে পার্লামেন্ট নির্বাচন হচ্ছে মিসরে।

এ আইনের অধীনে মোট ৫৬৮টি আসনের মধ্যে ৫০ শতাংশ আসন আগে থেকেই বাছাইকৃতদের জন্য বরাদ্দ রাখা হবে। এর মাধ্যমে সিসির সমর্থকরা বিশেষ সুবিধা পাবেন বলে সমালোচকরা জানিয়েছেন। বাকি ৫০ শতাংশ আসনের জন্য প্রার্থীরা লড়বেন। প্রেসিডেন্ট সিসি সর্বোচ্চ ২৮ জন আইনপ্রণেতাকে সরাসরি নিয়োগ দিতে পারবেন।

২০১৩ সালের অভ্যুত্থানে দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুসলিম ব্রাদারহুডের মুহাম্মদ মুরসিকে প্রেসিডেন্ট পদ থেকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর ২০১৪ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি ছিলেন একজন সাবেক জেনারেল।

নির্বাচিত হওয়ার পর দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ-প্রতিবাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেন সিসি। ফলে দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়। ২০১৮ সালেও অবৈধ পন্থায় নির্বাচনে জয়ী হন তিনি।

দ্বিতীয় মেয়াদের পর প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি সিসি। ২০১৯ সালে মিসরের সংবিধানে পরিবর্তন আনা হয়। এর ফলে ২০৩০ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় থাকার পথ পাকাপোক্ত করেন এই প্রেসিডেন্ট।

রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তিনি নিজেকে মিসরীয়দের নেতা হিসেবে উল্লেখ করে থাকেন। ২০১৮ সালে এক বিবৃতিতে তিনি বলেন, তারা সবাই বলে থাকে কিন্তু ‌‌‌‌আমি কোনো রাজনীতিবিদ নই।

তার মন্ত্রিসভার অধিকাংশই টেকনোক্র্যাটস মন্ত্রী। আঞ্চলিক গভর্নর হিসেবে প্রেসিডেন্ট যাদের নিযুক্ত করেছেন তাদের বেশিরভাগই সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনীর অভিজ্ঞ ব্যক্তি।

বিরোধী দলগুলোর অভিযোগ, লাখ লাখ টাকায় আগেই ভোট কিনে নিচ্ছে সরকারের সমর্থন পাওয়া ব্যক্তিরা। সম্প্রতি একটি ভিডিওতে এক আইনজীবী দাবি করেছিলেন যে, যারাই অর্থ ব্যয় করতে পারবেন তারাই নিজেদের আসন কিনে নিতে পারবেন। এমন অভিযোগের পর ওই আইনজীবীকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ভোট কেনার অভিযোগও প্রত্যাখ্যান করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa