Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মিয়ানমারে আরও ২ বিক্ষোভকারী নিহত, জান্তার ওপর বাড়ছে চাপ
আন্তর্জাতিক

মিয়ানমারে আরও ২ বিক্ষোভকারী নিহত, জান্তার ওপর বাড়ছে চাপ

By Shamim Rezaমার্চ 20, 20212 Mins Read

মিয়ানমারে আরও ২ বিক্ষোভকারী নিহত, জান্তার ওপর বাড়ছে চাপ

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে শুক্রবার রাতে আরও দুই বিক্ষোভকারী নিহতের ঘটনায় দেশটির জান্তা সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। এশীয় প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি পশ্চিমা দেশগুলোও মিয়ানমারের জান্তা সরকারের প্রতি নিন্দা জানিয়েছে।

এদিকে সামরিক জান্তার উপর আন্তর্জাতিক চাপ বাড়ার সঙ্গে সঙ্গে শনিবার মিয়ানমারের অভ্যুত্থানের বিরোধীরা আরও বড় বিক্ষোভের পরিকল্পনা করেছেন। খবর রয়টার্সের

শুক্রবার রাতে উত্তরাঞ্চলীয় রুবি খনির শহর হিসেবে পরিচিত মোগোকে বিক্ষোভে পুলিশের গুলিতে আরও দুইজন নিহত হয়েছেন। এ নিয়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ২৩৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) নামে একটি অধিকার সংগঠন।

গত ১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে চলছে অভ্যু্ত্থানবিরোধী বিক্ষোভ।

এই রক্তক্ষয় নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটির নেত্রী নেতা অং সান সু চিকে আটকের বিষয়ে ক্ষোভকে কমিয়ে দেয়নি বলে জানিয়েছে বিক্ষাভকারীরা। তবে তারা এখন তাদের কৌশল পাল্টাচ্ছেন।

দেশটির দক্ষিণের শহর দাউই থেকে কিয়া মিন হিটেক নামে এক বিক্ষোভকারী বলেন, পুলিশ বা সামরিক বাহিনীর সদস্যরা যেখানে থাকে না আমরা সেখানে প্রতিবাদ করছি। তারা আসছে শুনলে আমরা দ্রুত সেখান থেকে সরে যাচ্ছি।

তিনি বলেন, আমরা আর কাউকে হারাতে চাই না। তবে আমরা সফল না হওয়া পর্যন্ত যেভাবেই হোক প্রতিবাদ চালিয়ে যাব।

শুক্রবার রাতে অন্যান্য শহরগুলোতে লোকজন মোমবাতি জ্বালিয়ে ও ব্যানার নিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শুক্রবার মিয়ানমার সেনাবাহিনীর অব্যাহত সহিংসতার নিন্দা জানিয়েছেন। তার মুখপাত্র তাকে উদ্ধৃত করে বলেছেন, জরুরি ভিত্তিতে একটি দৃঢ় ও একীভূত আন্তর্জাতিক প্রতিক্রিয়া দরকার।

মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ সাধারণ জনগণের ওপর জেনারেলদের নির্মম আক্রমণের ঘটনায় নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

টুইটারে তিনি লিখেছেন, বিশ্বকে তাদের অর্থ ও অস্ত্রের জোগান দেওয়া বন্ধ করতে হবে।

মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এই অভ্যুত্থানের নিন্দা জানিয়ে বিল পাস করেছে এবং আইনপ্রণেতারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান কঠোর দমন কৌশলের নিন্দা জানিয়েছেন।

জান্তা সরকার বিক্ষোভ দমন করতে দেশটিতে ইন্টারনেট সেবা সীমিত করে দিয়েছে। বেসরকারি মিডিয়ার ওপরও চাপ বাড়িয়েছে। বেসরকারি পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে দেশটিতে কী ঘটছে তা জানা আরও কঠিন হয়ে গেছে।

দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের লাইং থারিয়ার জেলাতে গত সপ্তাহে চীনা মালিকানাধীন পোশাক কারখানায় আগুন দিয়ে হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন পশ্চিমা দেশগুলির রাষ্ট্রদূতরা।

শুক্রবার তারা এক বিবৃতিতে বলেছেন, ইন্টারনেট বন্ধ এবং মিডিয়াকে নিয়ন্ত্রণ করেও সেনাবাহিনীর ঘৃণ্য ক্রিয়াকলাকে আড়াল করা যাবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

জুন 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

জুন 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa