Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক মিয়ানমারে ছাড় পাচ্ছেন না ডাক্তাররাও
আন্তর্জাতিক

মিয়ানমারে ছাড় পাচ্ছেন না ডাক্তাররাও

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 3, 20212 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসকদের ভ্যান লক্ষ্য করে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত। খবর ডয়চে ভেলে’র।

মিয়ানমারের পুলিশ এবং সেনা চিকিৎসকদেরও আক্রমণ করছে বলে অভিযোগ। অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে চিকিৎসকদের মোবাইল হেলথ ভ্যান লক্ষ করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। চিকিৎসকদের অভিযোগ, জায়গায় জায়গায় রাস্তা বন্ধ করে মোবাইল হেলথ ভ্যান আটকে দেওয়া হচ্ছে। যাতে চিকিৎসকরা আহত বিক্ষোভকারীদের কাছে না পৌঁছাতে পারে।

বহু কম বয়সী ডাক্তার বিক্ষোভে অংশ নিয়েছেন। তবে তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন না। বিক্ষোভকারীদের চিকিৎসার ব্যবস্থা করছেন। তাদের দাবি, সবচেয়ে বেশি রোগী আসছেন মাথায় আঘাত নিয়ে। কারণ, ব্যাটন দিয়ে মারার সময় পুলিশ এবং সেনা বিক্ষোভকারীদের মাথায় আঘাত করছে। একই সঙ্গে রাবার বুলেটের ক্ষত নিয়েও বহু বিক্ষোভকারী চিকিৎসা করাচ্ছেন।

হাসপাতালের আউটডোরগুলি ভরে থাকছে বিক্ষোভকারীদের ভিড়ে। এছাড়াও বহু চিকিৎসক মোবাইল ভ্যান নিয়ে বিক্ষোভস্থলে চলে যাচ্ছেন। ঘটনাস্থলেই চিকিৎসার ব্যবস্থা করছেন তারা। কিন্তু তাতেও আহত চিকিৎসা পুরোপুরি সম্ভব হচ্ছে না বলে তাদের দাবি। বহু ক্ষেত্রে গুরুতর আহতদের চিকিৎসা করতে না দিয়ে পুলিশ গ্রেপ্তার করছে বলে অভিযোগ। সেনা এবং পুলিশ হাসপাতালে গিয়েও তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতা দখল করে। সু চি সহ ৪০ জন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনের নেতৃত্বে ছাত্র এবং যুব সমাজ। তাদের বক্তব্য, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের সকলকে মুক্তি দিতে হবে। কিন্তু সেনা তা মানতে রাজি নয়। আপাতত এক বছর সেনা শাসনক্ষমতা হাতে রাখতে চায়। তা নিয়েই তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। সেনা নির্বিচারে আক্রমণ করছে বিক্ষোভকারীদের। গত রোববার সেনার গুলিতে ১৮ জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। তারপর পরিস্থিতি আরো অগ্নিগর্ভ হয়ে উঠেছে। দেশের এক-তৃতীয়াংশ সরকারি কর্মী হরতাল শুরু করেছেন। চিকিৎসকরাও আন্দোলনে যোগ দিয়েছেন। সে কারণেই তাদের উপর আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ঢুকতে দিল না

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

জুন 9, 2026
ব্যর্থ হলে

‘আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে হরমুজ থেকে বিতাড়িত করবে ইরান’

জুন 9, 2026
ট্রাম্প

ইসরায়েল ইরানে ফের হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে: ট্রাম্প

জুন 9, 2026
Latest News
ঢুকতে দিল না

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

ব্যর্থ হলে

‘আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে হরমুজ থেকে বিতাড়িত করবে ইরান’

ট্রাম্প

ইসরায়েল ইরানে ফের হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে: ট্রাম্প

বিশ্ববাজারে তেলের দাম

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

রাস্তায় থুতু

রাস্তায় থুতু বা ময়লা ফেললেই শাস্তি

সোনার দাম

বিশ্ববাজারে আরও কমলো সোনার দাম

নারী প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হান সিয়ং-সুক

ভিসা ফি মওকুফ

৪০ দেশের ভিসা ফি মওকুফ করেছে শ্রীলঙ্কা, তালিকায় নেই বাংলাদেশ

প্রবাসীকে গ্রেপ্তার

সৌদিতে প্রায় ৮ হাজার প্রবাসী গ্রেপ্তার

হামলা

ইসরায়েলে ইরানের হামলা, তেহরানে পাল্টা হামলা ‘করতে দেবেন না’ ট্রাম্প

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa