হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় সোমবার (২০ জুলাই) সিনেমাটির ট্রেলার প্রকাশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু প্রেক্ষাগৃহে ‘ইনফিনিটি ভিশন’ ফরম্যাটের টিকিট বিক্রি শুরু হয়েছে। এটি ডিজনির নতুন বড় পর্দার প্রদর্শন প্রযুক্তি। বক্স অফিসভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, টিকিট বিক্রি শুরুর প্রথম ১২ ঘণ্টার মধ্যেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ অগ্রিম বুকিং থেকে ১ কোটি ৫ লাখ ডলার আয় করেছে।

‘ইনফিনিটি ভিশন’ ফরম্যাটকে ডিজনির নিজস্ব প্রযুক্তি যা চলতি বছর চালু করা হয়েছে। এ বছর ডিজনির কয়েকটি বড় বাজেটের সিনেমা আইম্যাক্স প্রদর্শনীতে প্রতিযোগিতার মুখে পড়ায় এই নতুন ফরম্যাটে জোর দিচ্ছে।
সিনেমাটির ট্রেলার প্রকাশের দারুণ আলোচনা চলছে। মার্ভেলের অন্যান্য সুপার হিরোদেরও দেখা গেছে ট্রেলারে। তবে ডক্টর ডুম চরিত্র নিয়ে যে উত্তেজনা সেটা কিন্তু কমেনি। কারণ রবার্ট ডাউনি জুনিয়র এই চরিত্রে অভিনয় করলেও তাকে সরাসরি দেখানো হয়নি। কারণ তার মুখ ছিল মুখশের আড়ালে। ডক্টর ডুম চরিত্রটি ট্রেলারে একাধিকবার দেখালেও তার বিশেষ স্টিলের মুখোশ খোলা হয়নি।
সিনেমাটি পরিচালনা করছেন রুশো ব্রাদার্স, যারা এর আগে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এবং ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ পরিচালনা করে বিশ্বজুড়ে ব্যাপক সাফল্য পেয়েছিলেন। মার্ভেল স্টুডিওস প্রযোজিত এবং ডিজনি পরিবেশিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে আরও অভিনয় করেছেন ক্রিস ইভান্স, ক্রিস হেমসওয়ার্থ, পেদ্রো পাসকাল, অ্যান্থনি ম্যাকি, পল রাডসহ হলিউডের আরও অনেক জনপ্রিয় তারকা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’সিনেমাটি আগামী ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। একই দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ডিউন: পার্ট থ্রি’। তাই বছরের শেষে বড় বক্স অফিস লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছেন দর্শকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



