Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সন্তানকে বীভৎসভাবে মারছে গৃহকর্মী, মুখ খুললেন সেই বাবা (ভিডিওসহ)
ঢাকা বিভাগীয় সংবাদ

সন্তানকে বীভৎসভাবে মারছে গৃহকর্মী, মুখ খুললেন সেই বাবা (ভিডিওসহ)

By Shamim RezaNovember 19, 2019Updated:November 19, 20193 Mins Read

সন্তানকে বীভৎসভাবে মারছে গৃহকর্মী, মুখ খুললেন সেই বাবা (ভিডিওসহ)

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর শাহজাহানপুর এলাকার বাসিন্দা মো. আল আমিন সরকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। স্ত্রী লুৎফুন্নাহার উপজেলা শিক্ষা কর্মকর্তা। দুজনেই চাকরিজীবী হওয়ায় শিশুসন্তান আবদুল্লাহ আবতাই আয়াতকে রেখে যেতেন ‘বিশ্বস্ত’ গৃহকর্মী শাহিদা ওরফে তাজনারার কাছে। অত্যন্ত পরহেজগার মানুষ তিনি! কিন্তু সেই বিশ্বাসের কী দাম দিলেন ওই নারী। বাসার সিসি ক্যামেরায় তার যে কা- ধরা পড়েছে, শিউরে ওঠার মতো। ভিডিও ফুটেজটি এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। দুই বছরের ছোট্ট শিশুর প্রতি ৪৫ বছরের নারীর এমন আচরণ দেখে চিন্তিত সন্তানদের মা-বাবারা।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, বাথরুমে বসিয়ে আয়াতকে গোসল করাচ্ছেন গৃহকর্মী শাহিদা। হঠাৎ রুমের ভেতর ছুড়ে ফেলেন। ওইটুকুন শিশুকে লাথি মারতে থাকেন ফুটবলের মতো। ছোট্ট আয়াত কী আর তা সামলাতে পারে? লাথির জোরে সরে যাচ্ছিল কিছুটা দূরে। তাতেও থামেননি শাহিদা, নিজের

পা চালিয়ে যান একের পর এক। গলা বাড়িয়ে আবার খোলা দরজায় চোখ রাখছেন, কেউ দেখছে কিনা। কাঁদতে থাকা শিশুটিকে সেভাবেই ফেলে রেখে কাজে মন দেন। ঘরে থাকা সিসি ক্যামেরার সাহায্যে অফিসে বসে নিজের স্মার্টফোনে সেই দৃশ্য দেখছিলেন বাবা আল আমিন। টিকতে না পেরে সঙ্গে সঙ্গেই ছোটেন বাসার দিকে। উদ্ধার করেন কলিজার টুকরা সন্তানকে।

ঘটনার বর্ণনা দিয়ে আল আমিন বলেন, ‘আগে আমার মা বাসায় থাকতেন। তিনি চলে যাওয়ার পর শাহিদার কাছেই ছেলেকে রেখে আমরা কর্মস্থলে চলে যেতাম। ২ মাস ধরে বাবুকে (আয়াত) দেখাশোনা করছিলেন। গৃহকর্মী শাহিদা আমাদের আত্মীয়র মতোই ছিলেন। মনে হয়েছিল তাকে বিশ্বাস করা যায়, অত্যন্ত পরহেজগার মানুষ। কিন্তু বাবুকে মারধরের বিষয়ে কোনোভাবে আমার স্ত্রীর সন্দেহ হওয়ায় বাসায় সিসি ক্যামেরা লাগানোর কথা বলে। সে অনুযায়ী গত ৮ নভেম্বর আমি বাসায় ক্যামেরা বসাই। এ বিষয়টি অবশ্য আমরা শাহিদাকে বুঝতে দিইনি। আইপি ক্যামেরা হওয়ায় স্মার্টফোনেই লাইভ দেখা যায়।’

তিনি বলেন, ‘ক্যামেরা বসানোর পাঁচ দিনে যা ধরা পড়েছে, সেগুলো তেমন কিছু নয়। কিন্তু ১৪ নভেম্বর আমি অফিসে বসে বাসার ক্যামেরা পর্যবেক্ষণ করছিলাম। তখনই বাবুকে মারধরের সেই ভয়ঙ্কর ঘটনা চোখে পড়ে। এটি দেখার পরও আমি শাহিদাকে ফোন দিয়ে বিষয়টি বুঝতে দিইনি। তাকে শুধু বলেছিলাম পাশের বাসার একজন ফোন করে জানাল, বাবু নাকি কাঁদছে। যদিও শাহিদা বিষয়টি অস্বীকার করে। এদিকে সঙ্গে সঙ্গেই আমি ও আমার স্ত্রী বাসার উদ্দেশে রওনা হই। বাসায় ফিরে আমি আমার সন্তানকে জড়িয়ে ধরেছি, কোলে নিয়েছি। কিন্তু অন্য দিনের মতো চিৎকার করে বাবা বলে ডাকেনি। মারের ভয়ে বাচ্চাটা এতটাই ভীত হয়ে পড়েছিল যে, বাবা বলতেই ভুলে গিয়েছিল। এর পরও শাহিদাকে কিছু বুঝতে না দিয়ে বাবুকে নিয়ে চিকিৎসকের কাছে গেলাম। চিকিৎসক বলেছেন, আল্লাহর অশেষ রহমতে শারীরিকভাবে ওর তেমন বড় কোনো ক্ষতি হয়নি। তবে মানসিকভাবে অনেক ভয়ের মধ্যে আছে।’

ঘটনার পরদিন গত ১৫ নভেম্বর রাতে শাহজাহানপুর থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন আল আমিন সরকার। পরে অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের সবুজবাগ জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) রাশেদ হাসান বলেন, ‘গৃহকর্মীর হাতে শিশু নির্যাতনের ঘটনা সিসি ক্যামেরার ফুটেজে পাওয়ার পর পরিবার মামলা করে। এ ঘটনায় সেদিনই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল হক বলেন, ‘আসামি শাহিদাকে গ্রেপ্তার করতে গেলে তখন তিনি জ্ঞান হারান। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি এখনো চিকিৎসাধীন। সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করলেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে, ঠিক কী কারণে শিশুটির ওপর এমন নির্যাতন করেছেন।’ তবে এ ঘটনার পর থেকে আসামি শাহিদাও মানসিক সমস্যায় ভুগছেন বলে জানান ওসি শহীদুল হক। সূত্র : আমাদের সময়

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa