জুমবাংলা ডেস্ক : রাজধানীতে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনার জেরে তিন ভাইকে ছুরিকাতের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের রাজধানীর উত্তর মান্ডায় এ ঘটনা ঘটে।

medical

Advertisement

এতে তিন ভাইয়ের মধ্যে একজন মারা গেছেন। তার নাম আশিক এলাহি শাকিলকে (২৮)। একই ঘটনায় আহত তার দুই ভাই আশিক পারভেজ সুজন (৩৮) ও আশিক শামসকে (২৪) ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় আরও দুজন।

হতাহতদের বাবা ওমর ফারুক জানান, উত্তর মান্ডা ছাতা মসজিদ এলাকায় তারা থাকেন, সেখানে সুজনের গ্যাস সিলিন্ডারের ব্যবসা রয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে সুজনের কর্মচারী খোকনের গ্যাস বহনকারী ভ্যানের সঙ্গে একই এলাকার আরাফাতের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা গড়ায় মারামারিতে।

আরাফাত (২০) ও তার পরিবারের লোকজনসহ ১৫-২০ জন শাকিল ও তার ভাইদের উপর হামলা করে। তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে এই হতাহতের ঘটনা ঘটে।

নিশানা করে গুলি চালানো সেই এপিবিএন সদস্য আটক

মুগদা থানার ওসি সাজেদুর রহমান জানান, মান্ডা কাজীবাড়ি মসজিদ এলাকায় মারামারির ঘটনায় তিনজন আহত হয়। তাদেরকে মুগদা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখানে একজনের মৃত্যু হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.