Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মুজিববর্ষে নওগাঁয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
জাতীয় বিভাগীয় সংবাদ

মুজিববর্ষে নওগাঁয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 13, 2021Updated:February 13, 20212 Mins Read

মুজিববর্ষে নওগাঁয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Advertisement

জুমবাংলা ডেস্ক: নওগাঁ সদর উপজেলা পর্যায়ে দু’দিনব্যপী বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ২০২১ শেষ হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের আয়োজনে এবং নওগাঁ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এ কে এম ফজলে রাব্বী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, ১১ পদাতিক বাহিনীর মেজর মোঃ রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে নওগাঁ পৌরসভা ও সদর উপজেলার হাপানিয়া ইউনিয়ন থেকে পূর্বেই রেজিষ্ট্রেশনকৃত সহস্রাধিক প্রতিযোগী এ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা এটিম মাঠ থেকে শুরু হয়ে সরকারী কলেজ মোড়, উকিলপাড়া, বাজার, লিটনসেতু হয়ে নওগাঁ ষ্টেডিয়ামে এসে শেষ হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরুষ প্রতিযোগী ১০০ জন এবং নারী প্রতিযোগী ১০ জনকে পুরস্কৃত করা হয়।

এদিকে পরদিন শনিবার সকাল ১০টায় সদর উপজেলার অন্য ১১টি ইউনিয়নের প্রতিযোগীদের ৫টি পর্যায়ে পৃথক পৃথকভাবে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার বর্ষাইল ইউনিয়ন, কির্ত্তীপুর ইউনিয়ন ও বক্তারপুর ইউনিয়নের প্রতিযোগীদের সমন্বয়ে বক্তারপুর ইউনিয়নের পাহাড়াপুর উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে কির্ত্তীপুর ইউনিয়নের তেতুলিয়া কলেজ মাঠে এসে শেষ হয়।

দুবলহাটি ইউনিয়ন ও শিকারপুর ইউনিয়নের প্রতিযোগীদের সমন্বয়ে দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় থেকে দৌড় শুরু হয়ে গোয়ালী মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।

হাঁসাইগাড়ি ইউনিয়ন ও বলিহার ইউনিয়নের প্রতিযোগীদের সমন্বয়ে হাঁসাইগাড়ি ইউনিয়নের কাঠখৈর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দৌড় শুরু হয়ে একই ইউনিয়নের হাঁসাইগাড়ি বিলের বড় ব্রীজে এসে শেষ হয়।

শৈলগাছি ইউনিয়ন ও চন্ডিপুর ই্উনিয়নের প্রতিযোগীদের সমন্বয়ে শৈলগাছি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দৌড় শুরু হয়ে একই ইউনিয়নের হরিষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ হয় এবং বোয়ালিয়া ইউনিয়ন ও তিলকপুর ইউনিয়নের প্রতিযোগীদের সমন্বয়ে তিলকপুর ইউনিয়নের মঙ্গলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে দৌড় শুরু হয়ে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। ইউনিয়ন পর্যায়ের এসব ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় কয়েক হাজার স্বতঃস্ফুর্ত প্রতিযোগী অংশগ্রহণ করেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

July 18, 2026
বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

July 18, 2026
Press

রাজনীতির গুণগত পরিবর্তন করে দেখিয়েছেন তারেক রহমান: প্রেস সচিব

July 18, 2026

Latest News

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

Press

রাজনীতির গুণগত পরিবর্তন করে দেখিয়েছেন তারেক রহমান: প্রেস সচিব

রেকর্ড বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ের পাঁচ ইউনিটে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, খোলা ১৬ জলকাপট

প্রবাসী কার্ড

আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

PM

রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রেফতার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩, মামলা ৩৮

মির্জা ফখরুল

চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল

Air-quality

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

গ্যাস সরবরাহ

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa