Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মুজিববর্ষে ভিক্ষা ছেড়ে ব্যবসা শুরু করলেন ২২ ভিক্ষুক
জাতীয় বিভাগীয় সংবাদ

মুজিববর্ষে ভিক্ষা ছেড়ে ব্যবসা শুরু করলেন ২২ ভিক্ষুক

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 12, 2020Updated:February 12, 20202 Mins Read

মুজিববর্ষে ভিক্ষা ছেড়ে ব্যবসা শুরু করলেন ২২ ভিক্ষুক

Advertisement

জুমবাংলা ডেস্ক : মুজিববর্ষে ভিক্ষা ছেড়ে ব্যবসা শুরু করলেন ২২ ভিক্ষুক।  পাবনার সাঁথিয়া উপজেলার ২২ ভিক্ষুককে ২১টি গাভি ও মুদি দোকানের মালামাল বিতরণ করে স্বাবলম্বী হতে সহায়তা করেছে সাঁথিয়া উপজেলা প্রশাসন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুকদের মাঝে গবাদিপশু ও দোকান ঘরের সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক (ডিসি) কবীর মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদ।

ভিক্ষা ছেড়ে পুনর্বাসিত হওয়া ব্যক্তিরা হলেন সাবের আলী, আব্দুল মজিদ, লজিরন খাতুন, ময়না খাতুন, আয়েশা খাতুন, আছের আলী, আব্দুল লতিফ, সাহেরা খাতুন, বুলু খাতুন, খোদেজা খাতুন, শুকুরন নেছা, মুনসুর আলী, আব্দুস সালাম, আব্দুর রহমান, মোতালেব হোসেন, রেজাউল করিম, জাহেদা খাতুন, জহুরা খাতুন, হাফিজা খাতুন, নেকবার মোল্লা, ওমর আলী। এদের হাতে একটি করে গাভি ও মুদি দোকানের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়া হয়।

গাভি পাওয়া ভিক্ষুক লজিরন খাতুন ও সাহেরা খাতুন বলেন, বাবারে আমরা এতদিন ভিক্ষা করতাম। এখন গরু লালন-পালন করে আয় দিয়ে সংসার চালাব।

দোকান ঘরের সামগ্রী পাওয়া হাফিজা খাতুন বলেন, অসুস্থ স্বামী ঘরে পড়ে আছে। এতদিন ভিক্ষা করে সংসার চালাতাম। এখন দোকানের আয় দিয়ে সংসার চালাব। আর ভিক্ষা করতে হবে না। আমরা সাঁথিয়া ইউএনওর প্রতি কৃতজ্ঞ।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে ভিক্ষুক পুনর্বাসনের এ উদ্যোগ নেয়া হয়েছে। এটি চলমান থাকবে। পুনর্বাসনকাজ নিয়মিত মনিটরিং করা হবে। তাদের সুবিধা-অসুবিধা দেখা হবে। এজন্য সংশ্লিষ্ট এলাকায় কর্মকর্তা নিয়োজিত থাকবেন। মুজিববর্ষে এসব ভিক্ষুকের স্বাভাবিক জীবন নিশ্চিত করা হলো।

মুজিববর্ষে ভিক্ষা ছেড়ে ব্যবসা শুরু করলেন ২২ ভিক্ষুক

পাবনার জেলা প্রশাসক (ডিসি) কবীর মাহমুদ বলেন, এসব ভিক্ষুকের হাত যেন সত্যিকার অর্থে কর্মীর হাতিয়ার হতে পারে সেজন্য সবাইকে গাভি দেয়া হলো। গাভির দামের সমপরিমাণ নগদ টাকা দিলে খুব দ্রুত ব্যয় করে নিঃস্ব হয়ে যেতেন তারা। গাভি এবং দোকানের মালামাল দেয়ায় তাদের নিয়মিত আয়ের উৎস হবে। সমাজের বোঝা না হয়ে দেশের সম্পদ হবেন তারা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তার জন্মশতবার্ষিকীতে একটি মহতী কাজ বাস্তবায়ন করা হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবীর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa