7

Advertisement
জুমবাংলা ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ী মুঠোফোন চুরির অপবাদে কতিপয় দুর্বৃত্তের হাতে শারীরিক নির্যাতনের শিকার কিশোরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান বুধবার (২৫ সেপ্টেম্বর)চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।

উপজেলা প্রশাসন সুত্র জানায়, রবিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার রাজনগর ইউনিয়নের পশ্চিম রাজনগর বন্ধুপাড়া গ্রামে আলী হোসেনের বাড়ি থেকে একটি মুঠোফোন চুরি হয়। এতে আলী হোসেনের পরিবার ওই কিশোরকে সন্দেহ করে।

এক পর্যায়ে ইসহাক, রবিউলসহ সঙ্গীয়রা কিশোরকে রাস্তা থেকে ধরে এনে ন গ্ন করে বেধড়ক শারীরিক নির্যাতন করলে ওই কিশোর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার কিছুটা উন্নতি হলে কিশোর বাড়ি চলে আসে।

এদিকে, ওই ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে তা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নজরে আসে। সোমবার (২৩ অক্টোবর) শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আইনের আওতায় অনার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।

অপরদিকে, জেলা প্রশাসক আনারকলি মাহবুব দরিদ্র অসহায় ওই কিশোরের খোঁজখবর নিতে ও চিকিৎসা সহায়তার জন্য আর্থিক সহযোগিতা করতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান ও সহকারী কমিশনার (ভুমি) লুবনা শারমিনকে নির্দেশ দেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, এই ঘটনাটি খুবই দুঃখজনক, আমরা প্রশাসনের পক্ষ থেকে ওই কিশোরের ন্যায় বিচারপ্রাপ্তির জন্য সব ধরনের সহযোগিতা প্রদান করব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.