Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক মুসলমানদের সাথে কিউই জনগণ আরও বেশি সম্পৃক্ত হয়েছেন: জেসিন্ডা আরডার্ন
আন্তর্জাতিক ধর্ম

মুসলমানদের সাথে কিউই জনগণ আরও বেশি সম্পৃক্ত হয়েছেন: জেসিন্ডা আরডার্ন

By Hasan MajorMar 13, 2020, 7:23 PM Asia/DhakaUpdated:Mar 13, 2020, 7:23 PM Asia/Dhaka2 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন শুক্রবার বলেছেন, ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় ৫১ জন নিহত হওয়ার পর থেকে দেশের মুসলমান সম্প্রদায়ের সাথে কিউই জনগণ আরও বেশি সম্পৃক্ত হয়েছেন। খবর এপি ও ইউএনবি’র।

গত বছরের ১৫ মার্চ নৃশংস গণহত্যার প্রথম বার্ষিকী উপলক্ষে ক্রাইস্টচার্চে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি ওই হত্যাকাণ্ডের দিনটিকে নিউ জিল্যান্ডের সবচেয়ে অন্ধকার দিন হিসেবে অভিহিত করেন।

শুক্রবার জেসিন্ডা ওই দুই মসজিদের সদস্যদের সাথে একটি বিশেষ যৌথ প্রার্থনায় অংশ নেন। আগামী রবিবার একটি জাতীয় স্মৃতিচারণ অনুষ্ঠানে তার অংশগ্রহণের কথা রয়েছে।

প্রার্থনা অনুষ্ঠানে হামলার সময় আল নূর মসজিদ থেকে ওইদিন বেঁচে যাওয়া ফরিদ আহমেদও ছিলেন, যার স্ত্রী হামলায় নিহত হয়। তিনি বলেন, ‘যদি কারও মত ও বিশ্বাসের পার্থক্য থাকে, তবে সে ব্যাপারে আমাদের আলোচনা করা উচিত, একে অপরকে প্রশ্ন করা উচিত। তবে একে অপরকে ভয় পাওয়া উচিত নয়।’

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘কিউই জনগণ তাকে জানিয়েছে যে তারা ওই হামলার পর প্রথমবারের মতো মসজিদে যায় এবং তারা বিশ্বাসের পার্থক্যের বিষয়ে আরও প্রকাশ্য আলোচনা করে।’

‘এক বছর পরে, আমি বিশ্বাস করি, নিউ জিল্যান্ড এবং এর জনগণ মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। তবে আমাদের জন্য চ্যালেঞ্জটি নিশ্চিত করতে হবে দৈনন্দিন কাজকর্মে। আমরা বর্বরতা, হয়রানি, বর্ণবাদ, বৈষম্যমুক্ত একটি জাতি গড়ে তুলব,’ যোগ করেন তিনি।

গত বছরের ১৫ মার্চ নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শুক্রবারের জুমার নামাজের সময় প্রার্থনারত মুসলমানদের ওপর ব্রেন্টন ট্যারেন্ট (২৯) নামে এক অস্ট্রেলিয়ান উগ্রবাদী শ্বেতাঙ্গ নির্বিচার গুলি চালায়। এতে পাঁচজন বাংলাদেশিসহ ৫১ জন নিহত ও অর্ধ-শতাধিক ব্যক্তি আহত হন।

হামলার পরদিন গত ১৬ মার্চ তাকে প্রথম আদালতের সামনে হাজির করা হয়। সেসময় তাকে গণমাধ্যমের দিকে তাকিয়ে অনেকবার হাসতে দেখা যায়। ট্যারেন্টের বিরুদ্ধে ৫১টি হত্যার অভিযোগ, ৪০টি হত্যাচেষ্টার অভিযোগ এবং সন্ত্রাস দমন আইনের অধীনে একটি অভিযোগ দায়ের করা হয়।

দোষী প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Trumps

৬০ দিনের যুদ্ধবিরতি ও হরমুজ খুলে দেয়ার খসড়া প্রস্তুত

May 24, 2026, 10:53 PM Asia/Dhaka
ইউরেনিয়াম

উচ্চমাত্রার ইউরেনিয়াম হস্তান্তরে রাজি নয় ইরান

May 24, 2026, 7:50 PM Asia/Dhaka
Cockroach Janta Party 04

ভারতের আলোচিত ‘তেলাপোকা’ দলের ওয়েবসাইট গায়েব!

May 24, 2026, 4:20 PM Asia/Dhaka
Latest News
Trumps

৬০ দিনের যুদ্ধবিরতি ও হরমুজ খুলে দেয়ার খসড়া প্রস্তুত

ইউরেনিয়াম

উচ্চমাত্রার ইউরেনিয়াম হস্তান্তরে রাজি নয় ইরান

Cockroach Janta Party 04

ভারতের আলোচিত ‘তেলাপোকা’ দলের ওয়েবসাইট গায়েব!

ট্রাম্প

ট্রাম্প পরিবারের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা, টার্গেটে ছিলেন ইভাঙ্কা

ইরান

সর্বোচ্চ নেতার অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নয় : ইরানের প্রেসিডেন্ট

Cow

ঈদে গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান আসামের ঈদ কমিটির

Soudi

সৌদিতে বাংলাদেশিসহ আটক ১৩

থালাপতি বিজয়

নাবালিকাকে ধ’ র্ষ ‘ণ ঘিরে উত্তাল তামিলনাড়ু, থালাপতি বিজয়ের কঠোর হুঁশিয়ারি

সফরে আমল

ঈদযাত্রা বা সফরে রাসুল (সা.)-এর শেখানো আমল

পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা

বোনকে ফোনের পাসওয়ার্ড পাঠিয়ে পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp