আন্তর্জাতিক ডেস্ক : ভালোবাসার মৃত্যু নেই। এই কথাটির সত্যতা প্রমাণ করলেন অস্ট্রেলীয় তরুণী মাইয়া ফলসওয়াসের। মৃত্যুর পূর্বক্ষণে তার প্রেমিক নাভার হার্বার্টকে বিয়ে করে ভালোবাসার প্রমাণ দিয়েছেন তিনি।

Advertisement
একেবারে শেষ পর্যায়ে গিয়ে নাভারের এই ক্যানসার ধরা পড়ে ৷ চিকিৎসক জানিয়ে দিয়েছিলেন নাভার বাঁচবে না বেশিদিন৷ এরপরই নাভারকে বিয়ে করার সিদ্ধান্ত নেন মাইয়া। বিয়ের পরদিনই মৃত্যুর কোলে ঢোলে পড়েন নাভার।
বিয়ের দিন অসুস্থ্য নাভারকে সাদা পোশাক পরানো হয়। মাইয়াও সাদা গাউনে বিয়ের কনে সেজে হাজির হন স্টেজে। সব রীতি মেনেই তাদের বিয়ে হয়।
তবে বিয়ে না করলেও অনেক দিন ধরে লিভইনের সম্পর্ক তাদের। এই জুটির একটি কন্যাসন্তানও রয়েছে। যার বয়স ১১ বছর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


