Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে ‘মেঘডুবির মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’ রাখা ইতালি থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা কেন্দ্রের গেটের তালা ভেঙে বিক্ষোভ করেছেন।

রোববার বিকেলে তারা বিক্ষোভ করে। তবে বিকেলের পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এর আগে শনিবার ইতালি থেকে দেশে আসা ৪৮ জন প্রবাসী বাংলাদেশিকে একই রাতে গাজীপুর সিটি করপোরেশনের ‘মেঘডুবি  মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখা হয়।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী জানান, ওই প্রবাসীদের যে হাসপাতালে ভবনে রাখা হয়েছে, সে ভবনের গেটে তালা দেয়া ছিল। সাধারণ মানুষ বা উৎসক জনতা যাতে প্রবেশ করতে না পারে বা প্রবাসীরাও যেখানে সেখানে বের হয়ে হাটাহাটি না করতে পারে। বিকেলে তারা একটু উত্তেজিত হয়ে ওঠেন। সেখানকার একটি তালা ভেঙ্গে ফেলে। এসময় তারা বলতে থাকেন আমরাতো অসুস্থ না, আমরা কেন এখানে থাকব। আমরা বাসায় চলে যাব না কেন? ইত্যাদি। পরে আমাদের কর্তকর্তা, ডাক্তার তাদের বিষয়টি বোঝানোর পর তারা শান্ত হন।

তাদের নতুন বিছানা, পর্যাপ্ত মশারি, খাবার, পানি, মশার কয়েল ইতাদি দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।

তিনি আরো জানান, এ হাসপাতালে রাখা প্রবাসীদের মধ্যে চার জনের গায়ে জ্বর থাকায় তাদের পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

http://মেঘডুবি কোয়ারেন্টাইনে ইতালি থেকে আসা ৪৮ প্রবাসী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google