বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার মালদ্বীপ সফর এখন নেটপাড়ার চর্চার কেন্দ্র। সম্প্রতি মালদ্বীপের নীল জলের মধ্যে তাদের মেয়ে সারায়ার সঙ্গে সুন্দর পারিবারিক সময় উপভোগ করেছেন। তাদের এ উপভোগ্য সময়ের একের পর এক ঝলক এরই মধ্যে ভাইরাল। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে কিয়ারার ‘বেবি শার্ক’ গাওয়ার মিষ্টি মুহূর্ত।

শনিবার (২ মে) কিয়ারা সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে চমৎকার কিছু মনোমুগ্ধকর ছবি শেয়ার করেছেন। সেই অ্যালবামে কিয়ারার ‘মা হওয়ার যুগ’-এর কিছু ঝলক দেখা যায়। এর একটি ছবিতে আলমারিতে সুন্দরভাবে সাজানো কিয়ারার পোশাকগুলোর পাশে দেখা মেলে ছোট ছোট সুন্দর পোশাক।
অন্য ছবিতে একটি টেবিলের ওপর সারায়ার মিষ্টি ছোট্ট গগলসের পাশে কিয়ারার স্টাইলিশ সানগ্লাস রাখা আছে। এ ছাড়া, রঙিন ছবির বই পড়ার একটি হৃদয়স্পর্শী ছবিও রয়েছে।
ইনস্টাগ্রামের এক ভিডিওতে লাইভ কুকিং চলাকালে মজার ছলে ‘বেবি শার্ক’ গাইছেন কিয়ারা। পাশে দাঁড়িয়ে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন সিদ্ধার্থ। এই ছোট্ট ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় হিট।
পোস্টটির ক্যাপশনে কিয়ারা লিখেছেন, ‘সূর্যস্নাত দিন, নোনতা চুল, আর আমার জীবনের ভালোবাসার মানুষদের সঙ্গে শান্তিতে ভরা একটি হৃদয়।’
গত বছরের জুলাইয়ে সিদ্ধার্থ ও কিয়ারার ঘর আলো করে জন্ম নেয় সারায়া। সিদ্ধার্থ ও কিয়ারা এখনও তাদের সন্তান সারায়ার মুখ প্রকাশ করেননি।
আরও পড়ুনঃ
মাতৃত্বকালীন ছুটি শেষে কিয়ারার আসন্ন সিনেমা ‘টক্সিক’ নিয়ে ব্যস্ত। দক্ষিণী রকিংস্টার যশের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এরই মধ্যে ‘টক্সিক’ নিয়ে চলছে জোর চর্চা। অন্যদিকে সিদ্ধার্থ কাজ করছেন তার নতুন ফোক-থ্রিলার ‘ভিভান: ফোর্স অব দ্য ফরেস্ট’-এ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


