
চিঠিটি পাঠান স্বয়ং মোদী। বিয়ের জন্য মঙ্গলের মেয়েকে আশীর্বাদ দেন ও শুভেচ্ছা জানান। তারপর থেকে যেন ঘোরের মধ্যে কাটছে মঙ্গলের। উত্তর প্রদেশের প্রত্যন্ত ডোমরি গ্রামে থাকেন রিকশাচালক মঙ্গল। যে গ্রামটি দত্তক নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
মঙ্গল বলেন, আমরা বিয়ের প্রথম নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। আমি নিজে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পত্রটি দিয়েছিলাম। গত ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদির পাঠানো শুভেচ্ছাপত্র হাতে পাই। আমরা খুবই আনন্দিত।
মঙ্গলের স্ত্রী রানু দেবি জানিয়েছেন, তারা নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চান এবং নিজেদের দুর্দশার কথা জানাতে চান।
মঙ্গল আরও বলেন, ‘আমি উত্তর পাব বলে কখনওই ভাবিনি। কিন্তু মোদীর চিঠি পেয়ে আমরা অত্যন্ত খুশি। মেয়ের বিয়েতে আগত অতিথিদের সেই চিঠিও দেখিয়েছি।’
সূত্র : হিন্দুস্থান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



