Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মেহেবুবা-ওমরদের দ্রুত মুক্তির দাবি মমতার
আন্তর্জাতিক ওপার বাংলা

মেহেবুবা-ওমরদের দ্রুত মুক্তির দাবি মমতার

By Shamim RezaAugust 6, 20192 Mins Read

মেহেবুবা-ওমরদের দ্রুত মুক্তির দাবি মমতার

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি ও সাবেক মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের ভাইস-প্রেসিডেন্ট ওমর আব্দুল্লাহকে মুক্তি দেয়ার দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কাশ্মির থেকে ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে তিনি আজ (মঙ্গলবার) সংবাদ সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে এ সম্পর্কে মন্তব্য করেন।

মমতা বলেন, ‘ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতিদের বিষয়ে আমার কাছে কোনো খবর নেই। সরকারের কাছে আমার আবেদন, ওরা যেন নিজেদেরকে বিচ্ছিন্ন না ভাবেন। ওরা কেউ সন্ত্রাসী নন। গণতন্ত্রের স্বার্থেই ওঁদের মুক্তি দেয়া উচিত।’

কাশ্মিরে গত (রোববার) রাতে পিডিপি নেত্রী মেহবুবা মুফতির বাড়িতে সর্বদলীয় বৈঠকের পরেই গৃহবন্দি করা হয় দুই সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিসহ উপত্যকার বিভিন্ন দলের শীর্ষ নেতাদের। সংসদে ৩৭০ ধারা বাতিলের পরে ওমর আব্দুল্লাহ, মেহবুবা মুফতিসহ অনেককেই গ্রেফতার করে অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

৩৭০ ধারা বিলোপ প্রসঙ্গে মমতা বলেন, ‘ওই প্রস্তাবের পক্ষে আমরা ভোট দিতে পারি না। সমস্ত রাজনৈতিক দল এবং কাশ্মিরবাসীর সঙ্গে আমাদের কথা বলা উচিত। আপনারা (কেন্দ্রীয় সরকার) যদি স্থায়ী কোনো সমাধানসূত্রে পৌঁছতে চান, তাহলে সব পক্ষের সঙ্গে কথা বলা উচিত।’

এদিকে, আজ সংসদের নিম্নকক্ষ লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ফারুক আব্দুল্লাহকে আটক অথবা গ্রেফতার করা হয়নি।

৩৭০ ধারা বাতিল করে সরকারের পদক্ষেপ প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় বলেন, ‘সংবিধানকে লঙ্ঘন করে, নির্বাচিত জনপ্রতিনিধিদের কারাগারে পুরে ও জম্মু-কাশ্মিরকে দ্বিখণ্ডিত করে জাতীয় সংহতিকে শক্তিশালী করা যায় না। শুধুই কিছু জমির খণ্ড দেশটাকে গড়ে তোলেনি, দেশটাকে গড়ে তুলেছেন দেশের নাগরিকরাই। প্রশাসনিক ক্ষমতার এই অপব্যবহার দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক।’ এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম পার্স টুডে।

৩৭০ ধারা ইস্যুতে আজ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আহ্বানে দলীয় এমপিদের এক বৈঠকে সরকারের পদক্ষেপের বিরোধিতার কথা বলা হয়। ৩৭০ ধারা বাতিলের আগে জম্মু-কাশ্মিরের মানুষ ও সেখানকার বিধানসভার সঙ্গে কোনোরকম আলোচনা না হওয়ায় দলটির পক্ষ থেকে এনিয়ে বিরোধিতার সিদ্ধান্ত নেয়া হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

July 11, 2026
ট্রাম্প

ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

July 11, 2026
পরমাণু স্থাপনা

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

July 11, 2026

Latest News

সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

ট্রাম্প

ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

পরমাণু স্থাপনা

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

অন্ধকারে কিউবা

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অন্ধকারে কিউবা

Khamini

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান

সৌদি আরব

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে বড় সুখবর দিলো সৌদি আরব

Sky

এক বছর চাঁদ-মঙ্গলে থাকতে চান? স্বেচ্ছাসেবী খুঁজছে নাসা

আয়না ভাঙা দুর্ভাগ্য

আয়না ভাঙা দুর্ভাগ্য, লবণ পড়া অমঙ্গল-আজও বিশ্বাস করে ফরাসিরা

Choshma

আদালতে স্মার্ট চশমা নিষিদ্ধ করল নিউইয়র্ক

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলো প্রায় ২ শতাংশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa