Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মেহেরপুরে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার
জাতীয় বিভাগীয় সংবাদ

মেহেরপুরে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 20, 20202 Mins Read
মেহেরপুরে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার
ফাইল ছবি
Advertisement

আশরাফুল ইসলাম, ইউএনবি: মেহেরপুরের তিনটি উপজেলার ৯০ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শহীদ মিনার নেই। দেশপ্রেম, ভাষা প্রেম, নাগরিক চেতনা গড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা একুশে ফেব্রুয়ারির চেতনার প্রতীকী কাঠামো দর্শন থেকে বঞ্চিত হচ্ছে।

একুশ পেরোনোর ৬৮ বছর পরেও সেই অব্যক্ত ক্ষুধা থেকেই যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে। তবে জেলা প্রশাসন থেকে আগামী বছর জেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে শহীদ মিনার বাস্তবায়ন করার কথা জানানো হয়েছে।

মেহেরপুর জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাধ্যমিক স্কুল ও কলেজ ১৬৮টি, প্রাথমিক বিদ্যালয় ৩০৮টি এবং কিন্ডারগার্টেন রয়েছে ১৬৯টি। সব মিলিয়ে ৬৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৪৯টি প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। প্রাইভেট ও কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলোর একটিতেও নেই শহীদ মিনার।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মেহেরপুরের তিনটি উপজেলায় নিম্ন মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা, ভোকেশনাল ও স্কুল অ্যান্ড কলেজ রয়েছে ১৬৮টি।

এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় ৩৯টি, কলেজ ৪টি, মাদরাসা রয়েছে ১১টি, ভোকেশনাল ১টি, স্কুল অ্যান্ড কলেজ ৩টি। এর মধ্যে ১২টিতে শহীদ মিনার রয়েছে।

মুজিবনগর উপজেলায় নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় ১৬টি, কলেজ ২টি, মাদরাসা রয়েছে ৪টি, ভোকেশনাল ১টি। এর মধ্যে ১৩টি প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে।

গাংনী উপজেলায় নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় ৬৫টি, কলেজ ৮টি, মাদরাসা রয়েছে ১০টি, ভোকেশনাল ১টি, স্কুল এন্ড কলেজ ৩টি। এর মধ্যে ২০টিতে শহীদ মিনার রয়েছে।

এদিকে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে আরও করুণ চিত্র দেখা গেছে। জেলার তিনটি উপজেলায় ৩০৮টি বিদ্যালয়ের মধ্যে মাত্র ৪টি বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। এর মধ্যে সদর উপজেলার ১০৯টি বিদ্যালয়ের মধ্যে ২টিতে, মুজিবনগর উপজেলায় ৩৮টির মধ্যে ১টি বিদ্যালয়ে এবং গাংনীতে ১৬১টি বিদ্যালয়ের মধ্যে ১টিতে শহীদ মিনার রয়েছে।

জেলা জাসদের সভাপতি ওমর আলী জানান, শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। বর্তমান সরকারের দ্রুত এ দিকে নজর দেয়া উচিত।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা. ফজলে রহমান বলেন, ৩০৮টি বিদ্যালয়ের মধ্যে মাত্র ৪টি বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। বিদ্যালয়গুলোতে ভবন নির্মাণের প্রকল্পে ‘শহীদ মিনার নির্মাণ’ ট্যাগ করে দিলে প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব।

জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আমান উদ্দিন মন্ডল বলেন, ‘জেলার এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেটি বোধগম্য নয়। আমি নতুন এসেছি। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হবে।’

মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, ‘শতকরা ৯০ শতাংশ বিদ্যালয়ে শহীদ মিনার নেই এটি খুবই দুঃখজনক। তবে আগামী বছরের ২১ শে ফেব্রুয়ারির আগেই জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার গড়ে তোলা হবে।’ সূত্র: ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa