
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, মেয়ররা নগর পিতা নয়, নগর সেবক। তাই জনগণের পাশে থেকে সেবা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে।
জয়পুরহাটের তিন পৌরসভার নব-নির্বাচিত মেয়রদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শুক্রবার বিকেল ৫টায় জেলা আ’লীগের আয়োজনে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় জয়পুরহাট, আক্কেলপুর ও কালাই পৌরসভার তিন মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, শহীদুল আলম চৌধুরী ও রাবেয়া সুলতানা কাজলদের গণসংবর্ধনা দেওয়া হয়। এতে তিন পৌরসভার কাউন্সিলরা উপস্থিত ছিলেন।
জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান হোসেনসহ আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


