
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে এ ধরনের মন্তব্য করেছেন তসলিমা।
সাক্ষাৎকারে তসলিমা আরো বলেন, ‘ভাষার জন্য জীবনের সব জলাঞ্জলি দিয়েছি আমি। ভাষার কাছে থাকব বলেই ইউরোপ আমেরিকা ছেড়ে পশ্চিমবঙ্গে গিয়েছিলাম। সেখান থেকেও আমাকে বের করে দেয়া হল। আপাতত তাই দিল্লিতে ঠাঁই পেয়েছি। জানি, আবার পায়ের তলার মাটি সরে যেতে পারে যে কোনো সময়। দেখুন, দিল্লিতে থাকতে চাই বলে তো থাকি না! আচ্ছা, আপনি প্রশ্ন করার আগে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি? এক জন লেখক, যিনি বাংলা ভাষা আঁকড়ে বেঁচে আছেন, অথচ তাঁর কোনও জায়গা নেই? না পুবে না পশ্চিমে! এতেও সবাই চুপ। যেন এটাই স্বাভাবিক। আপনাদের কী মনে হয়?’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



