
অনেক সময় অনেক পুরুষই নারীদের সঙ্গে ঝগড়া হলে ক্ষোভের বশে নিজের হাতের মধ্যমা প্রদর্শন করে থাকেন। কিন্তু এবার থেকে আর এমন কাজ করা চলবে না। ২০১৪ সালের একটি মামলায় এমন রায় প্রদান করেছেন ম্যাজিস্ট্রেট। নি’র্যাতিতা নারী দাবি করেছিলেন, এক ব্যক্তি ঝামেলার সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজের পর মধ্যমা প্রদর্শন করেছিলেন। তার পরই সেই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছিল। পরে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ও ৩২৩ ধারায় মামলা দায়ের হয়।
সেই মামলা দায়েরের ১ বছর পর চার্জশিট দেয় পুলিশ। কিন্তু পরবর্তীকালে সেই ব্যক্তি নির্দোষ বলে প্রমাণিত হন। নি’র্যাতিতা নারী এরপর দাবি করেন, অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি সেই ব্যক্তি তাকে চড়ও মেরেছিলেন। এমন অভিযোগের পর বিবাদ পক্ষের আইনজীবী দাবি করেন, পুরো ঝামেলাটাই সম্পত্তিগত বিবাদের কারণে হয়েছে। কিন্তু এর মধ্যে বিচারক মধ্যমা প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



