আন্তর্জাতিক ডেস্ক : এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঠাট্টার কবলে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্সে জি সেভেন সামিটের মঞ্চে এই ঘটনা ঘটে।

Advertisement
দুজন তখন নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত। হঠাৎ সামনে থাকা সাংবাদিকদের উদ্দেশে মোদি হিন্দিতে বলেন, “আমার মনে হয়, এখন আমাদের দুজনকে একটু আলাদা করে কথা বলতে দেওয়া উচিত। বলার মতো কিছু যদি থাকে, তাহলে নিশ্চয়ই সবাইকে সে ব্যাপারে অবগত করা হবে।”
ট্রাম্পও কথা না বলে থাকার পাত্র নন। মোদিকে দেখিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “উনি আসলে খুব ভালো ইংরেজি বলেন, শুধু এখন বলতে চান না, এই-ই যা!”
এই রসিকতা করে সঙ্গে সঙ্গে মোদির হাত ধরেন ট্রাম্প। তাতে সাড়া দিয়ে ট্রাম্পের হাতে বেশ জোরেই একটা চাপড় দেন তিনি।
https://www.youtube.com/watch?v=w4IszIgaAUk&feature=youtu.be
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



