
বাংলাদেশে ভারতীয় প্রধানমন্ত্রী মোদির সফরকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎসব অনুষ্ঠানে অতিথিদের গায়ে খাদিও তৈরি মুজিব কোর্ট দেখা যাবে।
ভারতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রনালয় আজ এ খবর জানিয়েছে।
মোদির ঢাকা সফরের প্রাক্কালে ঢাকাস্থ ইন্দ্রিরা গান্ধী কালচারাল সেন্টারের দেয়া অর্ডারের ভিত্তিতে তার সফরসঙ্গীদের জন্য ভারতের ঐতিহ্যবাহী খাদির তৈরি একশ’ মুজিব কোর্ট সরবরাহ করছে।
বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উৎসবে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সফর করবেন।
৬ বোতাম বিশিষ্ট কালো রংয়ের মুজিব জ্যাকেটে নিচের অংশে দুটি পকেট এবং উপরে বাম পাশে বুকে একটি পকেট থাকবে। উন্নত মানের পলি খাদি কাপড় দিয়ে এই মুজিব জ্যাকেট তৈরি করা হয়েছে।
ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদি কাপড়ের পরিবেশ বান্ধবতা বজায় রেখে খাদি ভারতীয় লোগো এমব্রোইডারি করে এই জ্যাকেটগুলোর জন্য কালো খাদি সূতার কাপড়ের কভারও তৈরি করা হয়েছে।
কেভিআইসি চেয়ারম্যান ভিনাই কুমার সাক্্েরনা বলেন, বাংলাদেশে মুজিব কোর্টের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবং খাদির মুজিব জ্যাকেট তৈরি করা গর্বের বিষয়। মোদির বাংলাদেশ সফরের সময়ে খাদির তৈরি মুজিব কোর্ট বাংলাদেশে যাবে। নরেন্দ্র মোদি খাদির ব্রান্ড এম্বেসেডর।
বাংলাদেশে মুজিব কোর্ট খুবই জনপ্রিয়। বাংলাদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতিক মুজিব কোর্ট। বাংলাদেশের তরুনদের মধ্যে দিনদিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
সাক্সেনা আরো বলেন, ভারতের ঐতিহ্যবাহী খাদি কাপড়ের তৈরি মুজিব কোর্ট মুজিব জন্মশতবর্ষের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



