Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার মোদির ব্যর্থতা নিয়ে সোচ্চার বিরোধীরা, এক হাত নিলেন রাহুল গান্ধী
আন্তর্জাতিক স্লাইডার

মোদির ব্যর্থতা নিয়ে সোচ্চার বিরোধীরা, এক হাত নিলেন রাহুল গান্ধী

By Hasan MajorMay 13, 20213 Mins Read

মোদির ব্যর্থতা নিয়ে সোচ্চার বিরোধীরা, এক হাত নিলেন রাহুল গান্ধী

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনা মোকাবিলায় নরেন্দ্র মোদির ব্যর্থতা নিয়ে সোচ্চার বিরোধীরা। সুর আরো চড়ালেন রাহুল গান্ধী। খবর পিটিআই, এএনআই ও ডয়চে ভেলের।

বেশ কিছুদিন ধরে করোনা মোকাবিলায় ব্যর্থতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার তিনি আক্রমণকে আরো তীক্ষ্ণ করে টুইট করে বলেছেন, ”অক্সিজেন, টিকা, ওষুধের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীও উধাও। পড়ে আছে তার সেন্ট্রাল ভিস্তা প্রকল্প, ওষুধের উপর জিএসটি এবং এদিকে ওদিকে প্রধানমন্ত্রীর কিছু ছবি।”

করোনার প্রথম ঢেউয়ের সময় প্রধানমন্ত্রী নিয়মিত ব্যবধানে জাতির উদ্দেশে ভাষণ দিতেন। এবার তা করছেন না। সেটা নিয়েই কটাক্ষ করেছেন রাহুল। সেই সঙ্গে অক্সিজেন ও ভেন্টিলেটারের অভাবের কথাও তুলেছেন।

রাহুল গান্ধী টুইটে যে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কথা বলেছেন, সেটা হলো, দিল্লিতে নতুন সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাড়ি, বিভিন্ন মন্ত্রক মিলিয়ে নতুন এক প্রকল্প। ২০২২ সালে যার কাজ শেষ করতে বদ্ধপরিকর মোদি। করোনাকালেও যার কাজ বন্ধ করা হয়নি। বিপুল টাকা খরচ করে এই কাজ কেন করা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছে বিরোধীরা।

বুধবার ১২টি বিরোধী দলের নেতারা প্রধানমন্ত্রীকে  একটা চিঠি দিয়েছেন। সেখানে দাবি করা হয়েছে, সেন্ট্রাল ভিস্তা প্রকল্প এখন বন্ধ রাখতে হবে। তার জায়গায় সরকার অক্সিজেন ও ভেন্টিলেটারের ব্যবস্থা করুক। সরকার মানুষকে বিনা পয়সায় টিকা দিক। বেকারদের মাসে ছয় হাজার টাকা ভাতা দিক। গরিবদের বিনা পয়সায় খাদ্যশষ্য দিক।  মায়াবতীর বিএসপি ও কেজরিওয়ালের আপ ছাড়া সব গুরুত্বপূর্ণ বিরোধী দলের নেতা এই চিঠিতে সই করেছেন।

বিরোধী দলগুলি মনে করছে, করোনা পরিস্থিতির মোকাবিলায় মোদি সরকার পুরোপুরি ব্যর্থ। তারা ঠিক সময়ে উচিত ব্যবস্থা নেয়নি। ভোটে জেতার জন্য দেশকে সংকটের মুখে ঠেলে দিয়েছে।  পরিস্থিতি সামাল দিতে না পেরে তারা এখন সবকিছু রাজ্য সরকারের ঘাড়ে ঠেলে দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও মনে করে, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ থেকেই  ভারতে করোনা দ্রুত ছড়িয়েছে।

ভারতের করোনা পরিস্থিতির ঝুঁকির বিশ্লেষণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ”ধর্মীয় সমাবেশ ও রাজনৈতিক জমায়েত করোনা এইভাবে ছড়িয়ে যাওয়ার একটা কারণ।” তারা জানিয়েছে, ”অনেকগুলি ধর্মীয় ও রাজনৈতিক জমায়েত হয়েছে। যার ফলে সংক্রমণ ছড়িয়েছে। এই সমাবেশ ও জমায়েতের ফলে সামাজিক মেলামেশা অনেকটাই বেড়েছে। সেখানে স্বাস্থ্যবিধি মানা হয়নি।”

বেঙ্গালুরুর ঘটনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণের সঙ্গে মিলে যাচ্ছে বেঙ্গালুরুর ঘটনা। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে বলছে, বেঙ্গালুরুর ৬৭ বছর বয়স্কা নারী কুম্ভ থেকে করোনা নিয়ে ফিরে এসে ৩৩ জনকে সংক্রমিত করেছেন। তার নিজের পরিবারের ১৮ জন এবং বাকিরা হাসপাতালের রোগী ও চিকিৎসাকর্মী।

বারবার বলা সত্ত্বেও কুম্ভমেলা থামানো হয়নি। ৯১ লাখ মানুষ হরিদ্বারে কুম্ভে গিয়ে গঙ্গায় ডুব দিয়েছেন। তাদের অনেকে ফিরে গেছেন করোনা নিয়ে। ফেরার পথে এবং ঘরে ফিরে গিয়ে তারা প্রচুর মানুষের করোনা সংক্রমণের কারণ হয়ে দাঁড়িয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টও তাই বলছে। যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন হয়েছে এবং জনসভা ও রোড শো হয়েছে, সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা প্রচুর বেড়েছে। পশ্চিমবঙ্গে এখন দৈনিক ২০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তামনিলনাড়ু, কেরালাতেও সংক্রমণের পরিমাণ খুবই বেশি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

July 15, 2026
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026

Latest News

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa