Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক মোদীকে গণতন্ত্রের কড়া থাপ্পড় মারতে চান মমতা
আন্তর্জাতিক

মোদীকে গণতন্ত্রের কড়া থাপ্পড় মারতে চান মমতা

By জুমবাংলা নিউজ ডেস্কমে 9, 2019Updated:মে 9, 20192 Mins Read
মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি)
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচন যত এগোচ্ছে রাজনৈতিক আক্রমণের মান ততই নামছে। রাজ্যে এসে বাংলার শাসক শিবিরকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এ রাজ্যে তৃণমূল তোলাবাজি ট্যাক্স না দিলে কোনও কাজ হয় না। জবাব দিতে গিয়ে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি প্রধানমন্ত্রীকে গণতন্ত্রের কড়া থাপ্পড় দিতে চাই।

পুরুলিয়ার জনসভা থেকে মমতা বললেন, আমার কাছে টাকা কোনও বিষয় নয়। তাই নরেন্দ্র মোদী যখন বাংলা এসে আমার দলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করলেন তখন আমি তাঁকে গণতন্ত্রের কড়া থাপ্পড়  দিতে চেয়েছি। আরও কয়েক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল প্রধানমন্ত্রী একজন মিথ্যাবাদী। দেশের শিশুরা তাঁর থেকে খারাপ জিনিস শিখছে।

জয় শ্রী রাম ধ্বনি নিয়ে এর আগেই রাজ্য জুড়ে বিতর্ক হয়েছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপি সভাপতি অমিত শাহ সকলেই বাংলায় এসে এই প্রশ্নে মমতার কড়া সমালোচনা করেছেন। পুরুলিয়ার জনসভা থেকে সেসবের উত্তর দিলেন মমতা। তিনি বললেন, আমি ওদের পাশে দাঁড়িয়ে  ওদের স্লোগান কখনওই উচ্চারণ করব না। তার চেয়ে আমি বলব জয় হিন্দ।

বিতর্কে সূত্রপাত দিন কয়েক আগে। গত শনিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে চন্দ্রকোনায় সভা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সভাস্থলে পৌছানোর সময় রাস্তায় তাঁর গাড়ির পাশে দাঁড়িয়ে কয়েকজন জয় শ্রী রাম স্লোগান দিতে থাকেন। গাড়ি থেকে নেমে পড়েন মমতা। যাঁরা স্লোগান দিচ্ছিলেন তাঁরা ভয় পেয়ে  দৌড়তে থাকেন। মমতা তাঁদের ফিরে আসতে বলেন।

পরে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। রাজ্যে এসে প্রধানমন্ত্রী বলেন বাংলার অবস্থা এখন এমন যে জয় শ্রীরাম বললেও গ্রেফতার করা হচ্ছে। একইভাবে মঙ্গলবার আক্রমণ শুনিয়েছেন বিজেপি সভাপতি। তিনিও নির্বাচনী জনসভা থেকে বলেছেন, ‘বাংলা পাকিস্তান নয়। বাংলায় হাজার বার জয় শ্রী রাম বলব। ক্ষমতা থাকলে আটকে দেখান।’ একদিন আগে সোমবার অন্য একটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদীর  সমালোচনা করেন মমতা।

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নিয়ে করা তাঁর মন্তব্যের জবাব দিতে গিয়ে মমতা বলেন, দেশের জন্য যাঁরা  প্রাণ দিয়েছেন তাঁদের সম্মান দিতে হবে। প্রয়াত প্রধানমন্ত্রীকে আপনি বলছেন  দুর্নীতিগ্রস্ত নেতা। আর আমার দলকে  বলছেন তোলাবাজ। আমার দল যদি তোলাবাজ হয় তাহলে আপনি কী? আপনার মাথা থেকে পা সব সব জায়গায় মানুষের রক্ত লেগে রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
expatriate

প্রবাসীদের জন্য বড় সুখবর এবারের বাজেটে

জুন 11, 2026
নাবিক

ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

জুন 11, 2026
বাংলাদেশি নারী

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু

জুন 11, 2026
Latest News
expatriate

প্রবাসীদের জন্য বড় সুখবর এবারের বাজেটে

নাবিক

ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

বাংলাদেশি নারী

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু

প্রস্তাব

যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরান প্রস্তাব পাস, ৩ দেশের বিরোধিতা

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান

ট্যুরিস্ট ভিসা

বাড়তি ৭৫০ ডলারে দ্রুত মার্কিন ভিসা ইন্টারভিউয়ের সুযোগ

Oil

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

তেলের দাম ঊর্ধ্বমুখী

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

আকাশসীমা বন্ধ

ইরানের হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধ করল কুয়েত

জাহাজে হামলা

ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ভারত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa