Advertisement

জুমবাংলা ডেস্ক : বরগুনার আমতলীতে মোবাইল ফোন সেটটি না দেওয়ায় এক সন্তানের জননী গৃহবধূ লিপি বেগমকে স্বামী রুবেল ফকির মারধর করে আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছেন।

আহতের স্বজন সূত্রে জানা গেছে, গত ৫ বছর আগে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আড়পাঙ্গাশিয়া গ্রামের মো. বাদশা মিয়া হাওলাদারের মেয়ে লিপি বেগমের সঙ্গে একই ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া বাজারের নাসির ফকিরের ছেলে রুবেল ফকিরের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় লিপির বাবা মেয়ের সুখের জন্য নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় আসবাবপত্র দেন জামাতা রুবেলকে। বিয়ের পর থেকেই তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী রুবেল স্ত্রী লিপিকে মারধর করে আসছে বলে তার পরিবার অভিযোগ করেন।

আজ শুক্রবার (১৬ জুলাই) সকালে স্বামী রুবেল তার ব্যবহৃত ফোন সেটটি হারিয়ে যাওয়ায় স্ত্রী লিপির ফোন সেটটি চায়। স্ত্রী তার ব্যবহৃত ফোন সেটটি দিতে অপারগতা প্রকাশ করে। এনিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী রুবেল স্ত্রী লিপিকে বেদম প্রহার করে। এতে লিপির মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। সংবাদ পেয়ে আজ দুপুরে স্ত্রী লিপির স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। বর্তমানে লিপি ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালে বসে আহত স্ত্রী লিপি বেগম বলেন, আমার স্বামী তার ব্যবহৃত মোবাইল সেটটি বিক্রি করেছে। এখন সে আমার ব্যবহৃত মোবাইল সেটটি চায়। আমি দিতে অপারগতা প্রকাশ করলে আমাকে মেরে মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করেছে। বিয়ের পর থেকে সে আমাকে তুচ্ছ ঘটনায় একাধিকবার মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

স্বামী রুবেল বলেন, আমার ব্যবহৃত মোবাইল ফোন সেটটি হারিয়ে যাওয়ায় আমার স্ত্রী লিপির মোবাইল ফোন সেটটি ব্যবহার করার জন্য চেয়েছিলাম। কিন্তু সে তার ব্যবহৃত সেটটি না দেওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এসময় আমি রাগ করে স্ত্রীকে দু’চারটি চড় থাপ্পড় মেরেছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হিমাদ্রী রায় মুঠোফোনে বলেন, আহত লিপিকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। তার মুখমন্ডল ও শরীরের বেশ কয়েকটি জায়গায় ফুলা জখমের চিহ্ন রয়েছে।

আমতলী থানার পরিদর্শক (ওসি) মো. শাহ আলম হাওলাদার মুঠোফোনে বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.