Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক মোহন ভাগবত মুখ খোলায় ‘অস্বস্তিতে’ বিজেপি
আন্তর্জাতিক

মোহন ভাগবত মুখ খোলায় ‘অস্বস্তিতে’ বিজেপি

By Saumya Sarakarজুন 12, 20243 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : কার্যত বিরোধীদের সুরেই আরএসএস প্রধান মোহন ভাগবত মুখ খোলায় প্রবল অস্বস্তি বিজেপির অন্দরমহলে। প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য না করলেও পদ্মশিবিরে ঘরোয়াভাবে বলা হচ্ছে, ভাগবত ভুল কিছু বলেননি। তিনি প্রকৃত রাষ্ট্রনায়কের মতো পথ প্রদর্শন করেছেন। এ নিয়ে কংগ্রেসের কটাক্ষ, যাঁকে (নরেন্দ্র মোদী) উদ্দেশ করে ওই বার্তা, তিনি কি আদৌ শুনবেন? নিজেকে সংশোধন করবেন? খবর আনন্দবাজার

রাজনীতির অনেকের মতে, এত দিন বিজেপি শক্তিশালী থাকায় সে ভাবে মুখ খোলেননি সঙ্ঘ নেতৃত্ব। এ বারের ভোটের পরে স্পষ্ট যে, বিজেপির সেই সংখ্যার জোর আর নেই। তারা শরিক নির্ভর। যে কারণে প্রকাশ্যে মুখ খোলা শুরু করেছেন শীর্ষ সঙ্ঘ নেতৃত্ব। বিশেষ করে ভোটের পরেই প্রকাশ্যে নাম না করে মোদী সরকারের সমালোচনা করে সঙ্ঘ কর্মীদের যে ক্ষোভ তা-ও সামনে এনে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন সরসঙ্ঘচালক।

নাগপুরে গত কাল সঙ্ঘের শিক্ষানবিশদের সভায় বোমাটি ফাটিয়েছিলেন ভাগবত। তাঁর পরামর্শ ছিল, বিরোধী নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে হবে বিরোধীদের। তাঁর মতে, বিরোধীরা অন্য ভাবনাকে তুলে ধরেন। তাই রাজনীতিতে বিরোধীদের গুরুত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি। মোদী সরকারের প্রথম দু’টি পর্বে সংখ্যাধিক্যের জোরে বিরোধী মতকে কেবল অগ্রাহ্য করাই নয়, গুঁড়িয়ে দেওয়ার মনোভাব দেখা গিয়েছে।

বিজেপির এক নেতার কথায়, ‘‘যে ভাবে বিগত সরকারের শেষের দিকে লোকসভা থেকে বিরোধীদের নির্বিচারে সাসপেন্ড করে বিনা আলোচনায় বিল পাশ করানো হয়েছে, তা ভাল ভাবে নেননি দলের অনেক নেতাই। কিন্তু তা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি।’’ এ বারে প্রতিপক্ষকে গুরুত্ব দেওয়ার কথা বলে ভাগবত বুঝিয়ে দিলেন এ ভাবে বিরোধীদের উপরে বুলডোজ়ার চালানো সঙ্ঘ সমর্থন করে না।

কিন্তু তাতেও মোদীর মানসিক পরিবর্তন হবে বলে আশা করেন না কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তিনি বলেন, ‘‘মনে হয় না প্রধানমন্ত্রী এর পরেও মোহন ভাগবতের বক্তব্যকে কোনও গুরুত্ব দেবেন বলে।’’ আরজেডি নেতা তেজস্বী যাদবের বক্তব্য, ‘‘মোহন ভাগবত মুখ খুললেন বটে, কিন্তু অনেক দেরিতে।’’

এ বারের নির্বাচনে মোদীর বিরুদ্ধে বেশ কয়েকবার বিরোধীদের লক্ষ্য করে কু-কথা বলার অভিযোগ উঠেছে। যা নিয়ে অভিযোগ গিয়েছিল নির্বাচন কমিশনের কাছে। গত কাল কু-কথার প্রসঙ্গও তুলেছিলেন সঙ্ঘ প্রধান। তাঁর কথায়, ‘‘ভোটে লড়ার সময়ে একটা মর্যাদা থাকা উচিত। সেই মর্যাদার পালন করা হয়নি।’’

একই সঙ্গে, এক বছর ধরে অশান্ত থাকা মণিপুরের পরিস্থিতি নিয়েও সরব হয়েছেন ভাগবত। যা এক প্রস্থ সমস্যায় ফেলেছে বিজেপি শীর্ষ নেতৃত্বকে। বিরোধী নেতা কপিল সিব্বল আজ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘‘আমাদের কথা শোনা আপনার ডিএনএ-তে নেই। কিন্তু অন্তত মোহন ভাগবতের কথা তো শুনুন।’’

মোদীর নেতৃত্বে গত ১০ বছরে সঙ্ঘ পরিবারের সঙ্গে ধীরে ধীরে দূরত্ব বাড়ছিল বিজেপির। এ বারে ভোটের ফলেই সেই দূরত্ব আরও স্পষ্ট হয়। বিজেপি যে থিমের ভিত্তিতে প্রচার চালায় তা নিয়ে গোড়া থেকেই আপত্তি ছিল আরএসএসের। উপরন্তু সঙ্ঘ কর্মীদের কোণঠাসা করে একলা বিজেপি কর্মীদের শক্তিতে ভোটে জেতার চেষ্টা বুমেরাং হয় নরেন্দ্র মোদী-অমিত শাহদের জন্য। উপেক্ষার কারণে প্রথম দফা ভোটের আগে থেকেই কার্যত বসে যান ক্ষুব্ধ সঙ্ঘ কর্মীরা। ফলে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র বা রাজস্থানের মতো রাজ্যে খারাপ ফল হয়েছে বিজেপির।

কপাল পুড়ল শ্রীলঙ্কার, যেভাবে সহজ হলো বাংলাদেশের সুপার এইটের পথ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের কোম্পানি

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের তিন কোম্পানি

জুন 9, 2026
ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

ফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

জুন 9, 2026
আয়াতুল্লাহ খামেনির জানাজা

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান

জুন 9, 2026
Latest News
যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের কোম্পানি

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের তিন কোম্পানি

ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

ফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

আয়াতুল্লাহ খামেনির জানাজা

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

আবার চালু

আবার চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

মতবিরোধের ইঙ্গিত

এবার ইরানে হামলা করলে ইসরায়েলকে একা লড়তে হবে: ট্রাম্প

মতবিরোধের ইঙ্গিত

নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন ট্রাম্প: মার্কিন দূত

ঢুকতে দিল না

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

ব্যর্থ হলে

‘আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে হরমুজ থেকে বিতাড়িত করবে ইরান’

ট্রাম্প

ইসরায়েল ইরানে ফের হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে: ট্রাম্প

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa