Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ মৌলভীবাজারে রেস্তোরাঁয় ঢুকে বিএনপি নেতাদের ওপর হামলা
বিভাগীয় সংবাদ সিলেট

মৌলভীবাজারে রেস্তোরাঁয় ঢুকে বিএনপি নেতাদের ওপর হামলা

By Shamim RezaJan 27, 2021, 11:26 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজারে রেস্তোরাঁয় ঢুকে বিএনপি নেতাদের ওপর হামলা চালিয়েছে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার বিকালে বিএনপির দলীয় মেয়র প্রার্থী অলিউর রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগ শেষে শহরের শাহমোস্তফা সড়কে একটি রেস্তোরাঁয় চা পানের সময় এ হামলার ঘটনা ঘটে। এ সময় হোটেলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পুলিশ উপস্থিত হওয়ার আগেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলের পাশে বিএনপি নেত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসভবনেও হামলার চেষ্টা চালায় দুস্কৃতিকারীরা।

জানা যায়, বুধবার সকাল থেকে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম. নাসের রহমান দলের জেলার শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নেন। দুপুর আড়াইটার দিকে শহরের সুলতানপুর এলাকায় গণসংযোগ শেষে নাসের রহমান চলে যান।
এরপর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল ও স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী গণসংযোগ শেষে শাহমোস্তফা সড়কের ইসমাইল হোটেলে অবস্থান করছিলেন। সেখানে তারা নির্বাচন কেন্দ্রিক দলীয় বিভিন্ন বিষয় নিয়ে একে অন্যের সঙ্গে কথা বলছিলেন। এরই একপর্যায়ে মোটরসাইকেলে করে ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী হোটেলে অতর্কিতে হামলা চালায়। তারা বিএনপি নেতাদের ওপর লাটিসোটা নিয়ে ঝাপিয়ে পড়ে। রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর চালায়।

ক্ষতিগ্রস্ত ইসমাইল হোটেলের কর্মচারি জাকির মিয়া জানান, কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ হামলার ঘটনায় হতভম্ভ হয়ে যাই। কোনরকম প্রাণ বাঁচাতে পেছন থেকে পালিয়ে যাই। তবে কি কারণে হামলা হয়েছে তা নিয়ে কোন মন্তব্য করতে চাননি জাকির।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান গণমাধ্যমকর্মীদের বলেন, এধরনের ন্যাক্কারজনক ঘটনা মৌলভীবাজারের রাজনৈতিক ইতিহাসে কখনো ঘটেনি। সিনিয়র নেতাদের ওপর পৌর নির্বাচনকে কেন্দ্র করে সরকার দলীয় লোকজনের যে বর্বরোচিত হামলা তা চরম দুঃখজনক। এ ঘটনায় হোটেলে অবস্থানরত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বক্সসহ ৫ নেতাকর্মী আহত হয়েছেন। লাঞ্ছিত হয়েছেন অনেক সিনিয়র নেতা। তিনি বলেন, আমি গণসংযোগ থেকে চলে আসার কিছুক্ষণ পরই সিনিয়র নেতাদের ওপর হামলা হয়। এর আগে হামলাকারীরা আমাদের প্রচারণার ওপর নজরদারি চালায় জানিয়ে নাসের রহমান বলেন, মূলত ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না আসে, সেকারণেই এমন ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ।

এদিকে, নেতাদের ওপর হামলার ঘটনায় সন্ধ্যায় পরবর্তী করণীয় নির্ধারণে জেলা বিএনপি নেতৃবৃন্দের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন এম নাসের রহমান। এ নিয়ে বৃহস্পতিবার মৌলভীবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শিশু

রিকশা চালকের দূরদর্শিতায় ধর্ষণ থেকে রক্ষা পেল শিশু

May 24, 2026, 2:49 PM Asia/Dhaka
কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান

‘সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না’

May 23, 2026, 5:51 PM Asia/Dhaka

জুমার বয়ানের সময় মসজিদের ইমামের ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

May 23, 2026, 6:06 PM Asia/Dhaka
Latest News
শিশু

রিকশা চালকের দূরদর্শিতায় ধর্ষণ থেকে রক্ষা পেল শিশু

কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান

‘সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না’

জুমার বয়ানের সময় মসজিদের ইমামের ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

Cow

কালু-ধলু বিক্রি হবে ২৫ লাখে, কিনলে সঙ্গে ছাগল ফ্রি

mayor-shahadat

৩ শিশু ধর্ষণ : দ্রুত বিচার ও ডে-কেয়ার সেন্টার চালুর দাবি চসিক মেয়রের

Jubok

শিশু ধর্ষণ: গণপিটুনির পর আইসিইউতে অভিযুক্ত

ইমাম

মক্তবে শিশুকে ধ ‘র্ষ ‘ণের চেষ্টা, হাতেনাতে আ ‘ট ‘ক ইমাম

Salish

নরসিংদীতে সালিশে ধর্ষণের বিচার, তরুণীর আত্মহত্যার চেষ্টা

Sohel

রামিসা হত্যা : ডিএনএ টেস্ট সম্পন্ন, রোববারের মধ্যেই চার্জশিট

যশোরে ত্রিমুখী সংঘর্ষ

যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp