Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি
জাতীয় বিভাগীয় সংবাদ

মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 28, 20201 Min Read

সড়ক

Advertisement

জুমবাংলা ডেস্ক: দেশের উত্তর পূর্বাঞ্চলের দুই জেলা মৌলভীবাজার ও হবিগঞ্জে মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। খবর ইউএনবি’র।

মৌলভীবাজার: সদর উপজেলার বাউরভাগ এলাকায় সকালে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অটোরিকশা চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার বাউরভাগ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মুজাহিদুর রহমান (৩৪) ও পাবনার ইশ্বরদী গ্রামের হারুন মিয়ার ছেলে আল আমিন (২৫)।

এ ব্যাপারে সদর থানার সহকারী উপপরিদর্শক ইব্রাহীম জানান, সকাল সাড়ে ৭টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে। ঘন কুয়াশাজনিত কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

তিনি আরও জানান, অটোরিকশা যাত্রী মুজাহিদুর রহমান ঘটনাস্থলে এবং আল আমিন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে মারা যান। গুরুতর আহতরাও এ হাসপাতালে ভর্তি রয়েছেন।

হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কে ভোর রাতে বাহুবল উপজেলার দৌলতপুরে অজ্ঞাত এক গাড়ি চাপায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ওই উপজেলার পুটিজুরী ইউনিয়নের মঙ্গলকাপন গ্রামের আবদুর রকিব (৩৫) এবং পার্শ্ববর্তী নোয়াপাড়া গ্রামের আক্তার মিয়া (৪৫)।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ভোর সাড়ে ৩টার দিকে সিএনজি ফিলিং স্টেশনের দিকে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ দুজন ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের মৃতদেহ হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026
Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

জুন 20, 2026
Latest News
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa