Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news যখন ভালো খেলি, তখন সবারই প্রত্যাশা বাড়ে: মিরাজ
Bangladesh breaking news ক্রিকেট (Cricket) খেলাধুলা

যখন ভালো খেলি, তখন সবারই প্রত্যাশা বাড়ে: মিরাজ

By Tarek HasanSep 9, 2024, 5:42 PM Asia/Dhaka2 Mins Read

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে তাদের মাটিতে নাস্তানাবুদ করার পর এবার বাংলাদেশের মিশন ভারত সিরিজ। বাবর আজমদের বিপক্ষে দুই টেস্ট জয় এই সিরিজ নিয়ে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজই এমন মন্তব্য করছেন।

Advertisement

মিরাজ

‘আমরা যখন ভালো খেলি, তখন সবারই প্রত্যাশা বাড়ে। আমাদের ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। যদি তা করতে পারি আমরা নিজেদেরও প্রত্যাশা পূরণ করতে পারব’-মিরপুর শের-ই-বাংলায় সোমবার (০৯ সেপ্টম্বর) ভারত সিরিজের প্রত্যাশা নিয়ে এ কথা বলেন মিরাজ।

১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ। ১৯ তারিখ চেন্নাইয়ে টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৭ সেপ্টম্বর থেকে কানপুরে। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর হবে টি-টোয়েন্টি সিরিজ।

মিরাজ মনে করেন ভারতের বিপক্ষে সিরিজটি হবে চ্যালেঞ্জিং, ‘প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং। আমরা যেহেতু পাকিস্তান সিরিজটা ভালো করেছি, এই সিরিজের সঙ্গে খুব বেশি গ্যাপ নেই। পারফর্ম করছি, সবাই ভালো ফর্মে আছে। সবাই যদি ভারতেও ভালো ফর্মে থাকে, তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যাবে।’

‘দেখুন, টেস্ট ক্রিকেটে সবসময়ই চ্যালেঞ্জ থাকে। প্রত্যেক সেশন, প্রত্যেক বল, সবটাই চ্যালেঞ্জ। ব্যাটসম্যান, বোলার, সবার জন্য। ভারত অবশ্যই ভালো দল। ওদের বোলাররা অনেক ভালো। ব্যাটসম্যানরাও অনেক ভালো। ওদের যে উইকেটটা থাকে…সেখানে আমরা আগে খেলেছি। আমাদের অভিজ্ঞতা আছে উইকেটের আচরণ সম্পর্কে। আমার মনে হয় সেখানে উইকেট অনেক ভালো থাকবে। আমরা যেভাবে খেলছি, সেভাবে যদি থাকি, ফলাফল চিন্তা না করে যদি পারফর্ম করার চিন্তা করি, তাহলে ভালো ফল আসবে’- আরও যোগ করেন মিরাজ।

বাংলাদেশ সবশেষ ভারত সফর করে ২১০৯ সালে। সেবার ব্যাটে-বলে কোনোভাবেই লড়তে পারেনি। এবার প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। বাংলাদেশ সবশেষ ৮ টেস্টে ৫ টিতে জয় পেয়েছে। পাকিস্তানসহ হারিয়েছে নিউ জিল্যান্ডের মতো দলকে।

স্টুয়ার্টের ‘শেষ সাইনিং’ সাকিব!

মিরাজ বলেন, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি। আমাদের বিগত পারফরম্যান্স ভালো ছিল না। আমরা এবার একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আশা করছি ওদের যে প্রত্যাশা আছে, সেটা আমরা উপভোগ করার চেষ্টা করব। যখন আমরা ওদের সঙ্গে লড়াই করতে পারব, তখন আমাদের ভালো করার সুযোগ থাকবে। আমাদের চেষ্টা থাকবে যেন ওদের সঙ্গে ফাইট দিতে পারি।’

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
রামিসা হত্যা

শিশু রামিসা ধ ‘র্ষ ‘ণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

May 24, 2026, 5:23 PM Asia/Dhaka
গ্যাস সরবরাহ

সোমবার ৯ ঘণ্টা যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

May 24, 2026, 5:16 PM Asia/Dhaka
প্রধানমন্ত্রী তারেক রহমান

সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

May 24, 2026, 4:58 PM Asia/Dhaka
Latest News
রামিসা হত্যা

শিশু রামিসা ধ ‘র্ষ ‘ণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

গ্যাস সরবরাহ

সোমবার ৯ ঘণ্টা যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

প্রধানমন্ত্রী তারেক রহমান

সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পাসপোর্টে আবারও ফিরছে ‘একসেপ্ট ই সরায়েল’: স্বরাষ্ট্রমন্ত্রী

কোহলি

কোহলির নতুন বিশ্বরেকর্ড

ভারি বর্ষণের আভাস

দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

ব্যাংকিং খাত

ব্যাংকিং খাতের ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে: গভর্নর

শায়েখ আহমাদুল্লাহ

মাদ্রাসায় যৌ ‘ন নির্যাতন রোধে কমিশন গঠনের প্রস্তাব আহমাদুল্লাহর

থালাপতি বিজয়

নাবালিকাকে ধ’ র্ষ ‘ণ ঘিরে উত্তাল তামিলনাড়ু, থালাপতি বিজয়ের কঠোর হুঁশিয়ারি

সাজা মওকুফ

ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp