যমজ মেয়েদের সঙ্গে ৭৪ বছর বয়সী মা মঙ্গয়াম্মা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সন্তানের জন্য আকাঙ্খার শেষ ছিলো না রাজা রাও আর তার স্ত্রী মঙ্গয়াম্মার। কিন্তু প্রাকৃতিকভাবে তারা সন্তানের মুখ দেখতে ব্যর্থ হয়ে বিজ্ঞানের সাহায্য নেন। ৭৪ বছরে আইভিএফ-এর মাধ্যমে যমজ কন্যাসন্তানের জন্ম দিয়ে নতুন দৃষ্টান্ত গড়লেন অন্ধ্র প্রদেশের মঙ্গয়াম্মা। রোববার হাসপাতাল থেকে দুই মেয়েকে কোলে নিয়ে ঘরে ফিরেছেন তিনি। বর্তমানে মা এবং তার দুই সন্তান ভালো আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।।

মেয়েদের নিয়ে মঙ্গয়াম্মা আর তার ৮০ বছর বয়সী স্বামী রাজা রাও উঠেছেন এক আত্মীয়ের বাড়িতে।

এর আগে শোনা গেছিল, রাজা রাও নাকি এই পদ্ধতিতে চলার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সেই খবর নস্যাৎ করে দিয়েছেন। তারা জানান, হৃদরোগ নয়, ৮০ বছরের রাজা ফুসফুসে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তাকে নজরে রাখতেই আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল। যথেষ্ট কর্মঠ হলেও স্বাস্থ্যের নিরাপত্তা ও নজরদারির খাতিরে মঙ্গায়াম্মাকেও রাখা হয় ইনটেনসিভ কেয়ারে। যদিও দু-জনের কারোরই বিশেষ চিকিৎসার প্রয়োজন পড়েনি। একই ভাবে সংক্রমণ এড়াতে দুই যমজ কন্যা সন্তানকেও সদ্যজাত আইসিইউ-তে রাখা হয়েছিল বলে জানান ডা, উমা শঙ্কর। বর্তমানে মা ও মেয়েরা ভালো আছেন।

এদিকে রবিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নতুন বাবা-মা রাজা ও মঙ্গয়াম্মা উঠেছেন তাদের ভাইঝি লক্ষ্মীর বাড়িতে। লক্ষ্মী জানিয়েছেন, তাদের পরিবারের সবাই এই দম্পতির দেখভালের জন্য উদগ্রীব। পাশাপাশি, সন্তানদেরও দেখাশোনা ও বড় করে তোলার দায়িত্ব এক্ষুণিই তিনি ছেড়ে দিতে চাইছেন না প্রবীণ দম্পতির হাতে।

শরীরের বয়স বাড়লেও মনের বয়স না বাড়ায় এই বয়সে এসেও এই দম্পতি গত কয়েক বছর ধরেই সন্তানের জন্য চেষ্টা করে গেছেন। শেষে প্রাকৃতিক উপায়ে সম্ভব না হওয়ায়, তারা আইভিএফ পদ্ধতি গ্রহণ করেন। চলতি বছরের জানুয়ারি মাসে গর্ভধারণ করেন মঙ্গয়াম্মা। গত ৫ সেপ্টেম্বর যমজ সন্তানের জন্ম দেন ৭৪ বছর বয়সী এই নারী। এর মাধ্যমে রাজা আর মঙ্গয়াম্মা বিশ্বের প্রবীণতম মা-বাবা হিসাবে নতুন রেকর্ড তৈরি করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.