Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যশোরে সড়কের গাছ কেটে নিচ্ছে সংঘবদ্ধ চক্র
জাতীয় বিভাগীয় সংবাদ

যশোরে সড়কের গাছ কেটে নিচ্ছে সংঘবদ্ধ চক্র

By জুমবাংলা নিউজ ডেস্কএপ্রিল 13, 20202 Mins Read

যশোরে সড়কের গাছ কেটে নিচ্ছে সংঘবদ্ধ চক্র

Advertisement

মহসিন মিলন, ইউএনবি: করোনা ফলে মানুষ যখন ঘরে বন্দী, তখন এ সুযোগ কাজে লাগিয়ে যশোরের চৌগাছা উপজেলায় সড়কের সরকারি গাছ কৌশলে কেটে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র।

চৌগাছা-মহেশপুর সড়কে এই চক্রের বেশি সক্রিয়তা দেখা গেছে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সড়কের পাশ থেকে হারিয়ে যাবে বড় বড় বৃক্ষ এমনটিই মনে করছেন সচেতন মহল।

সংশ্লিষ্টরা জানায়, সারাদেশের মতো সীমান্তবর্তী উপজেলা চৌগাছার মানুষ করোনার আতঙ্কে আতঙ্কিত। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। উপজেলার বেশ কিছু গ্রাম,পাড়া মহল্লায় চলছে অঘোষিত লকডাউন। স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনীরও জোরে সোরে টহল চলছে। এমন পরিস্থিতির মধ্যে সড়কের পাশে সরকারি গাছ অভিনব কায়দায় কেটে নিচ্ছে এই চক্র।

সরেজমিনে ইউএনবির এই প্রতিনিধি চৌগাছা-মহেশপুর সড়কে দেখেন, পৌরসভার সীমানা প্রাচীর সংলগ্ন একটি কড়াই গাছ, চাঁদপাড়া কলেজের সামনে ও ফাঁসতলা মেইন সড়কে বেশ কয়েকটি বড় বড় কড়ইগাছ অভিনব কায়দায় কাটা হয়েছে। রাতের আঁধারে ধারাল অস্ত্র দিয়ে গাছগুলোর চারপাশ কেটে রাখা হয়েছে। মূলকাণ্ড থেকে ছাল কেটে ফেলায় গাছটি কিছু দিন যেতে না যেতেই মারা যায়। এর পর সুযোগ বুঝে ওই চক্র গাছটি কেটে নিরাপদে নিয়ে চলে যায়।

এলাকাবাসী জানায়, সড়কের পাশে বড়বড় গাছের কারণে অনেকের ফসলি জমি নষ্ট হচ্ছে, অনেকে আবার বসতবাড়ি থাকায় গাছগুলোকে সমস্যা মনে করছে। এ কারণে জমি মালিক অথবা বসবাসকারীরা কৌশলে রাতের আঁধারে গাছ কেটে ফেলছে বলে ধারণা করা হচ্ছে। যারাই এই কাজের সাথে জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

এব্যাপারে জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান বলেন, ‘সড়ক থেকে অভিনব কায়দায় গাছ কাটার খবরটি আমাদের জানা আছে। কারা কেন এই সরকারি গাছ ধ্বংস করছে তা খতিয়ে দেখা হচ্ছে। যারাই এই জঘন্য কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, এর আগে চৌগাছা-ঝিকরগাছা সড়কের চাঁনপুর মোড় হতে পিতাম্বরপুর মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ একই কায়দায় কেটে মেরে ফেলা হয়। পরবর্তীতে জেলা পরিষদ ওই মরা, শুকনা গাছ কেটে তা স্থানীয় ডাকবাংলো মাঠে জড়ো করে রাখে। ওই সড়কের মতো অবস্থার সৃষ্টি হয়েছে চৌগাছা-মহেশপুর সড়কেও, এমনটিই মনে করছেন অনেকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে যা জানালেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

জুন 21, 2026
ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

জুন 21, 2026
সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

জুন 21, 2026

Latest News

সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে যা জানালেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa