
দক্ষিণ আমেরিকার এই দেশটির একজন পুলিশ কর্মকর্তা বলেন, রাজধানী লিমার ৬০০ কিলোমিটার উত্তরে হুয়ারেজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল জানায়, বাসটির অধিকাংশ যাত্রী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ঘরে ফিরছিলেন। রোববার পেরুর নতুন প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনে ভোট দেয় দেশটির জনগণ।
দক্ষিণ আমেরিকার দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটে। বর্ষাকালে বেশির ভাগ দুর্ঘটনা ঘটে। রাস্তার দুরবস্থা, পর্যাপ্ত পথনির্দেশিকার অভাব ও কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা এর অন্যতম কারণ। সূত্র : সিএনএন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



