Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যারা পাবেন না ভারতের ভ্রমণ ভিসা
আন্তর্জাতিক

যারা পাবেন না ভারতের ভ্রমণ ভিসা

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 12, 20212 Mins Read
যারা পাবেন না ভারতের ভ্রমণ ভিসা
ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: আগামী শুক্রবার (১৫ অক্টোবর) থেকে ভ্রমণ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন বিদেশি পর্যটকরা। তবে এক্ষেত্রে কিছু শর্ত রাখা হয়েছে। শর্ত অনুযায়ী, ভ্রমণ ভিসা নিয়ে ভারতে ভ্রমণে যেতে ইচ্ছুক পর্যটকরা স্থলসীমান্ত বা সড়কপথে দেশটিতে প্রবেশ করতে পারবেন না। খবর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’র।

সোমবার জারি করা হালনাগাদ নির্দেশনায় এই তথ্য জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

করোনা মহামারির কারণে দেড় বছর বন্ধ থাকার পর আবার পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে ভারত। দিন দুয়েক আগে এই ঘোষণা দেওয়ার সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ১৫ নভেম্বর থেকে বিদেশিদের নতুন করে পর্যটন ভিসা দেওয়া শুরু হবে। তবে যারা চার্টার্ড ফ্লাইটে করে ভারতে যাবেন তাদের আগামী ১৫ অক্টোবর থেকেই ভিসা দেওয়া হবে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ভারতের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে এমন প্রতিবেশী দেশ থেকে ভ্রমণ ভিসা নিয়ে আপাতত ভারতে প্রবেশ করা যাবে না। এছাড়া পর্যটন ভিসা চালু হলেও এখন কেবল সিঙ্গেল এন্ট্রির (এক বার প্রবেশ করা যাবে) এবং সর্বোচ্চ ৩০ দিন মেয়াদী ভিসা ইস্যু করা হবে বলেও সর্বশেষ ওই নির্দেশনায় জানানো হয়েছে।

ভ্রমণ ভিসা নিয়ে স্থল সীমান্ত দিয়ে প্রবেশের সুযোগ না থাকায় প্রতিবেশী দেশগুলোর পর্যটকদেরকে আকাশপথে ও সমুদ্রপথে ভারতে প্রবেশ করতে হবে। ভারতের সঙ্গে চীন, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভূটান ও মিয়ানমারের স্থল সীমান্ত রয়েছে।

এছাড়া ভ্রমণ ভিসায় ভারতে যেতে হলে পর্যটকদের নতুন করে ফের আবেদন করতে হবে। আগের অব্যবহৃত বা পূর্বে ইস্যু করা যেসব ভিসার এখনও মেয়াদ রয়েছে সেগুলো আপাতত স্থগিতই থাকবে।

এর আগে সেপ্টেম্বরের শেষের দিকে ভারতে ভ্রমণকারী ৫ লাখ পর্যটককে বিনামূল্যে ভিসা দেওয়া হতে পারে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই ভিসার মেয়াদ আগামী বছরের ১ মার্চ পর্যন্ত করা হতে পারে। প্রথম দফায় প্রায় পাঁচ লাখ ভিসা ইস্যু করতে ভারত সরকারের মোট ১০০ কোটি রুপি ব্যয় হতে পারে বলেও সেসময় জানিয়েছিলেন তিনি।

এদিকে বাংলা‌দেশ ও ভার‌তের ম‌ধ্যে আকাশপ‌থে ফ্লাইট সংখ‌্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। আগামী ১৫ অক্টোবর থেকে উভয় দেশের মধ্যে সপ্তাহে ২১টি ফ্লাইট চলাচল কর‌বে। সোমবার ঢাকায় ভারতীয় হাইক‌মিশনের ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে এ তথ‌্য জানা‌নো হয়।

হাইক‌মিশন জানায়, ভারত ও বাংলাদেশ যৌথভাবে এয়ার বাবল ব্যবস্থার অধীনে ফ্লাইটের সংখ্যা প্রতি সপ্তাহে সাতটি থেকে ২১টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এটি ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

June 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

June 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

June 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa