Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘যারা ফিলিস্তিনের পাশে দাঁড়াবে না, ইতিহাস তাদের ক্ষমা করবে না’
আন্তর্জাতিক

‘যারা ফিলিস্তিনের পাশে দাঁড়াবে না, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

By Saiful IslamOctober 14, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয় বরাবরের মতো সংহতি প্রকাশ করছে। সর্বোচ্চ ত্যাগ ও সীমাহীন ক্ষয়ক্ষতি সত্ত্বেও ফিলিস্তিনের পবিত্র ভূমিকে জায়নবাদের থাবা থেকে মুক্ত করতে যারা সশস্ত্র লড়াই ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আল আজহার তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানায়। মুক্তি সংগ্রামে নিয়োজিত ফিলিস্তিনিদের প্রতি আল আজহার জানাচ্ছে, যেকোনো মূল্যে নিজেদের আপন ভূমিতে টিকে থাকতে হবে। এই ভূমি একবার হাতছাড়া হয়ে গেলে আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না এবং ফিলিস্তিন ইস্যুরও চিরতরে অবসান ঘটবে।

‘যারা ফিলিস্তিনের পাশে দাঁড়াবে না, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

Advertisement

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পক্ষে শাইখুল আজহার ডক্টর আহমদ আত তায়্যিব বলেন, জায়নবাদী দখলদারদের সমর্থনে পশ্চিমাদের সামরিক ও মানবিক সহায়তার বিপরীতে ফিলিস্তিনবাসীর জন্য আল আজহার আরব ও মুসলিম দেশগুলোর সম্মিলিত পদক্ষেপ কামনা করে। একইসাথে অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদারদের দ্বারা সংঘটিত নারী, শিশু ও বৃদ্ধদের ওপর যাবতীয় নৃশংসতা ও যুদ্ধাপরাধের ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের আহ্বান করে।

আরব ও মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি আল আজহার খোলা আহ্বান জানাচ্ছে যে, ফিলিস্তিনের প্রতি আমাদের ঐতিহাসিক ও ধর্মীয় ভূমিকার দায়বদ্ধতা সম্পর্কে সজাগ থাকা এবং অতিদ্রুত মানবিক সহায়তা প্রেরণ করা উচিত। আল আজহার সুস্পষ্ট ভাষায় ব্যক্ত করছে যে, মুসলিম দেশগুলোর পক্ষ থেকে সরকারিভাবে নিপীড়িত ফিলিস্তিনবাসীর প্রতি সমর্থন জানানো ও সাহায্য করা আবশ্যকীয় ধর্মীয় দায়িত্ব এবং মানবতার প্রতি সহমর্মিতার বহিঃপ্রকাশ। আজ যারা ফিলিস্তিনের পাশে দাঁড়াবে না, ইতিহাস তাদের ক্ষমা করবে না।

আল আজহার তীব্র নিন্দা করে জানাচ্ছে যে, দখলদার জায়োনিস্ট বাহিনী কর্তৃক বেসামরিক নাগরিক, নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা, হাসপাতাল, বাজার, অ্যাম্বুলেন্স এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া মসজিদ ও মাদরাসায় বিমান হামলা, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ বোমা ও ভারী অস্ত্রশস্ত্রের ব্যবহার, পানি এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন এবং খাদ্য, চিকিৎসাসহ জরুরি মানবিক সহায়তার পথ বন্ধ করে নিষ্ঠুরভাবে গাজাকে অবরুদ্ধ করে রাখা- সবকিছুই পরিষ্কার গণহত্যা এবং যুদ্ধাপরাধ। অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দ্বারা সংঘটিত এসব দখলদারিত্ব, সন্ত্রাস, যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন ইহুদিবাদ ও এর সমর্থকদের কলঙ্ক হিসেবে ইতিহাসে লেখা থাকবে। ইহুদিবাদী ইসরায়েলের প্রতি অমানবিক পশ্চিমা সমর্থন ও নির্লজ্জ পক্ষপাতিত্ব এবং ফিলিস্তিনবাসীর বিরুদ্ধে পশ্চিমা মিডিয়ার লাগাতার মিথ্যা প্রচার, প্রোপাগান্ডা ও ইসরাইলি পক্ষপাতদুষ্টতা সবকিছুই পশ্চিমাদের চটকদার মানবাধিকার শ্লোগান, স্বাধীনতা ও স্বাধিকারের বাণীর মুখোশ খুলে দিয়েছে। এসব দ্বারা বাস্তবতার বিকৃতি ঘটানো, দ্বিচারিতা প্রদর্শন, বৈশ্বিক মনোবৃত্তি ও মতামতকে মিথ্যার পক্ষে ঘুরিয়ে দেয়ার চেষ্টা এবং ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের বিরুদ্ধে ইহুদিবাদী সন্ত্রাসের প্রতি খোলামেলা সমর্থন ব্যক্ত করা হচ্ছে এবং একই সাথে ফিলিস্তিনে নিষ্ঠুর ধ্বংসযজ্ঞ চালানোর পক্ষে উস্কানি দেয়ার শামিল।

বিশ্ববাসী ভালো করে জানে যে, আজ হোক কাল হোক, সমস্ত অন্যায়মূলক দখলদারিত্বের একদিন অবসান ঘটবেই, ইনশাআল্লাহ!

-আল আযহারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অনুবাদ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

July 6, 2026
তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

July 6, 2026
ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

July 6, 2026

Latest News

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa