
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে ফোনে আলাপকালে চীনের ওয়াং ই এসব মন্তব্য করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তায় চীন তার গঠনমূলক ভূমিকা পালন করবে।
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চীন বলপ্রয়োগের বিরোধিতা করে। সামরিক আগ্রাসন সমস্যার কোনো সুরাহা করবে না বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
এদিকে চীনের সংবাদমাধ্যমগুলোও যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে নেতিবাচক খবর ছাপিয়েছে। তাদের মতে, এহেন কাণ্ড ভয়ের চেয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ ও বৈরীভাব উসকে দিবে এবং ইরানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন বাড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



