Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী আমেরিকান মন্ত্রী হচ্ছেন ডেব হালান্ড
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী আমেরিকান মন্ত্রী হচ্ছেন ডেব হালান্ড

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 18, 2020Updated:December 18, 20202 Mins Read

যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী আমেরিকান মন্ত্রী হচ্ছেন ডেব হালান্ড

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসওম্যান ডেব হালান্ডকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করতে যাচ্ছেন। নিয়োগ পেলে ডেবই হবেন প্রথম কোনো আদিবাসী গোষ্ঠীর সদস্য যিনি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদ পরিচালনা করবেন। খবর বিবিসির।

নিয়োগ নিশ্চিত হলে সরকারি ভূমি বিষয়ক এজেন্সির নেতৃত্ব দেবেন ডেব। আদিবাসী আমেরিকানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখভালে অন্যতম ভূমিকা রাখে এই এজেন্সি।

৬০ বছর বয়স্ক ডেব হালান্ড লাগুনা পুয়েবলো আদিবাসী গোষ্ঠীর একজন সদস্য। ২০১৮ সালে তিনি নিউ মেক্সিকো থেকে কংগ্রেসওম্যান হিসেবে তিনি নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রে প্রথম দুই আদিবাসী আমেরিকান নারী কংগ্রেস সদস্যের একজন হিসেবে নির্বাচিত হয়ে তিনি ইতিহাস গড়েছিলেন।

যুক্তরাষ্ট্রের মন্ত্রিপরিষদে প্রথম কোনো আদিবাসী আমেরিকান সদস্যও হতে যাচ্ছেন ডেব হালান্ড। যুক্তরাষ্ট্রের আদিবাসীদের অধিকার রক্ষায় আন্দোলনকারী বিভিন্ন সংস্থা ও প্রগতিশীল ডেমোক্র্যাটিকরা ডেবকে মনোনিত করার দাবি জানিয়ে আসছিলেন।

নিয় ইয়র্ক টাইমসকে দেয়া এক বক্তব্যে ডেব বলেন, ‘বাইডেন-হ্যারিসের জলবায়ু বিষয়ক এজেন্ডা সামনে এগিয়ে নিতে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আদিবাসীদের যে সম্পর্ক খারাপ দিকে গিয়েছিল তা আবার ঠিক করতে এবং যুক্তরাষ্ট্রের মন্ত্রীপরিষদে প্রথম আদিবাসী আমেরিকান সদস্য হিসেবে কাজ করতে আমি গর্ববোধ করবো।’

যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি ডেব হালান্ডকে কংগ্রেসের অন্যতম সম্মানিত সদস্য হিসেবে উল্লেখ করেন। প্রগতিশীল ডেমোক্র্যাটিক হিসেবে পরিচিত কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ এই ঘটনাকে ‘বিভিন্ন মাত্রায় ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।

‘তিনি জলবায়ু ও ন্যায়বিচারের প্রশ্নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় ভূমি ব্যবস্থাপনার দায়িত্বে তার মতো একজন ন্যাটিভ আমেরিকান নারীর ভূমিকা খুবই ব্যাপক,’ বলেন ওকাসিও।

নিগোগপ্রাপ্ত হলে ডেব যুক্তরাষ্ট্রের ৫০ কোটি একর ভূমি, ৩২টি জাতীয় পার্ক দেখভালের দায়িত্ব পাবেন। এছাড়া কেন্দ্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত ৫৭৪টি আদিবাসী গোষ্ঠীর প্রায় ২০ লাখ অধিবাসীর সঙ্গে কাজ করবেন।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সঙ্গে আদিবাসীদের বিরোধপূর্ণ সম্পর্কের ইতিহাস রয়েছে। তাই ডেব হালান্ডের এই নিয়োগ সাংস্কৃতিক গুরুত্বও বহন করে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

July 21, 2026
Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

July 21, 2026
মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

July 21, 2026

Latest News

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ

হরমুজ দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না, হুঁশিয়ারি ইরানের

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa